ঈদুল আজহায় আমাদের দেশে রেড মিট বা গরু ও খাসির মাংস বেশি খাওয়া হয়। আসুন, জেনে নিই, গরুর মাংসের কোন কোন অংশে কী পরিমাণ কোলেস্টেরল থাকে।
স্যাচুরেটেড ফ্যাট নামক একধরনের ফ্যাট রয়েছে, যা দেহে খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়াতে সাহায্য করে। এ খারাপ কোলেস্টেরল আমাদের ধমনিতে জমে প্ল্যাক তৈরি করে হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটায়। গরুর মাংসের উল্লেখযোগ্য অংশ স্যাচুরেটেড ফ্যাট। তবে লিন মাংস থেকে গরুর দেহের বেশ কিছু অংশে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে।
গরুর যেসব অংশের মাংসে কোলেস্টেরল বেশি থাকে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
দাবনার বা সিরলোইন পার্টের মাংস
গরুর নিতম্বের ঠিক ওপরের দিকের অংশ এটি। এর প্রতি সাড়ে ৩ আউন্স মাংসে কোলেস্টেরল থাকে প্রায় ৮৯ এমজি এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে ৫ গ্রাম। পেছনের রানের মাংসে অন্য অংশের তুলনামূলক কম কোলেস্টেরল থাকে। এর পরিমাণ ৭৭ মিলিগ্রাম প্রায়।
পাঁজরের মাংস বা রিব
গরুর পাঁজরের মাংসেও বেশি পরিমাণে কোলেস্টেরল থাকে। প্রতি সাড়ে তিন আউন্স মাংসে কোলেস্টেরল থাকে প্রায় ৯৪ এমজি এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে ১৮ গ্রাম।
গরুর সিনার মাংস বা ব্রিস্কেট
গরুর বুকের বা বুকের নিচের দিকের অংশের মাংস। এখানে প্রতি ৩ দশমিক ৫ আউন্সে কোলেস্টেরল থাকে প্রায় ৬৩ এমজি এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে আড়াই গ্রাম। অর্থাৎ এই অংশের মাংসে কোলেস্টেরলের পরিমাণ সব থেকে কম।
বিফ ফ্লাঙ্ক
গরুর মাংসের এই অংশ হলো পেটের পেশির। এতে বেশি পরিমাণে কোলেস্টেরল থাকে। প্রতি ৩ দশমিক ৫ আউন্সে কোলেস্টেরলের পরিমাণ প্রায় ৩০৩ এমজি এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ ১৩ গ্রাম।
এ ছাড়া গরুর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ; যেমন লিভার, কিডনি, ফুসফুসেও বেশি কোলেস্টেরল থাকে। তাই যাঁদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, তাঁরা এসব বাদ দিয়ে অপেক্ষাকৃত লিন ও চর্বি ছাড়া মাংস খেতে পারেন।
পরামর্শ দিয়েছেন: সিরাজাম মুনিরা,পুষ্টিবিদ, কনসালট্যান্ট ডায়েটিশিয়ান ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল

আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে চলতি অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ খাতটিতে এই বড় বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদ ও জনস্বাস্থ্যবিদেরা। সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে এ বরাদ্দ বৃদ্ধির কথা বলছে।
৫ ঘণ্টা আগে
চিকিৎসক সূত্রে জানা গেছে, সুকোমল বড়ুয়া বেশ কিছুদিন ধরে স্পাইন ও হাতের মারাত্মক জটিলতায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়। এই শিক্ষাবিদের অস্ত্রোপচারের মূল দায়িত্ব দেওয়া হয় অর্থো-সার্জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড...
৯ ঘণ্টা আগে
দেশের ঔষধ খাতের উন্নয়ন, জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন এবং অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ গঠন করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীকে সভাপতি করে ২২ সদস্যের এ পরিষদ গঠন করা হয়েছে...
১০ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৬৫ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৪ জন।
১৩ ঘণ্টা আগে