চিনি খাওয়া কমানো কিংবা সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া শরীরের জন্য উপকারী। তবে চিনি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জানা উচিত, এটি শরীর ও মনের ওপর কেমন প্রভাব ফেলতে পারে।
মনের পরিবর্তন
চিনি খাওয়া বন্ধ করলে শরীরে ডোপামিন ও সেরোটোনিন হরমোনের মাত্রা কমে যেতে পারে। এতে হঠাৎ বিরক্তি বা হতাশা চলে আসতে পারে। এ দুই হরমোনের মাত্রা ঠিক রাখতে পারে নিয়মিত শরীরচর্চা ও ধ্যান। এ ছাড়া নিয়মিত বাদাম, বীজজাতীয় খাবার, ডিম ও দুগ্ধজাত খাবার খেলে সেরোটোনিন ও ডোপামিনের মাত্রা বাড়বে।
ঘুমের সমস্যা
চিনি ছাড়লে শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রায় প্রভাব পড়ে। ফলে ঘুমের সমস্যা হতে পারে। তাই ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ফোন, টিভি ইত্যাদির স্ক্রিন এড়িয়ে চলা উচিত।
হজমের সমস্যা
চিনি ছাড়ার ফলে হজমে সাময়িক সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি মূলত অন্ত্রে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে ভালো ব্যাকটেরিয়ায় রূপান্তরের সময় ঘটে। তাই নিয়মিত দই বা ফারমেন্টেড খাবার খাওয়া জরুরি।
ক্লান্তি বা অবসাদ
হঠাৎ চিনি ছেড়ে দিলে আপনি শক্তির ঘাটতি অনুভব করতে পারেন। কারণ, চিনি তাৎক্ষণিক শরীরে শক্তি জোগায়। তাই প্রোটিন, ভালো চর্বি ও আঁশযুক্ত সুষম খাবার খেতে হবে।
ওজনের পরিবর্তন
অতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধির অন্যতম কারণ। তাই চিনি ছাড়ার পর ওজন কমে যেতে পারে।
সূত্র: হেলথশট

দেশে হাম রোগীর সংখ্যা ও মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে সরকার আগামীকাল সোমবার থেকে সারা দেশে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে। হামের টিকার জরুরি এই ক্যাম্পেইন শুরু হয় গত ৫ এপ্রিল।
২ ঘণ্টা আগে
সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৫ জনের। গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯৭ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ জন।
৫ ঘণ্টা আগে
সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ জন।
১ দিন আগে
কখনো বিয়ে করেননি, এমন প্রাপ্তবয়স্কদের বিবাহিতদের তুলনায় ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এমনটাই উঠে এসেছে গবেষণায়। ৪০ লাখের বেশি ক্যানসার রোগীর তথ্য বিশ্লেষণ করে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
১ দিন আগে