হাত-পা জ্বালাপোড়া করা খুব স্বাভাবিক অভিযোগ। নারীদের কাছ থেকে এমন অভিযোগ আসে বেশি। এ জন্য একে ভিটামিনের অভাব বা নার্ভের অসুখ মনে করে দেওয়া হয় ভিটামিন বি। তবে একে এত হালকাভাবে দেখা ঠিক নয়।
হাত-পা জ্বালাপোড়া করা কোনো নির্দিষ্ট রোগ নয়; বরং কোনো কোনো ক্ষেত্রে এটি রোগের লক্ষণ। বেশির ভাগ ক্ষেত্রে এই উপসর্গ দেখা দিতে পারে স্নায়ুর ক্ষতির কারণে। আর তা হতে পারে সাধারণত ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। এর অর্থ হলো, রক্তের সুগার অনেক দিন ধরে স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। আরেকটি কথা, ডায়াবেটিসের ওষুধ খেলে ভিটামিন ‘বি ১২’-এর ঘাটতি হয়। তাই এর মান রক্তে মেপে কম হলে সাপ্লিমেন্ট নিতে হয়।
নিউরোপ্যাথির লক্ষণ
শুরুতে পা ঝিন ঝিন, তারপর জ্বালা, পায়ের পাতার তলায় কেউ যেন মরিচের গুঁড়া লাগিয়েছে—এমন অনুভূতি হওয়া, রাতে ঘুমাতে না পারা, ডায়াবেটিসের কারণে হলে পা অসাড় হয়ে যাওয়ার অনুভূতি, পায়ে তীক্ষ্ণ জ্বলুনি, পিন বা সুচ ফোটানোর মতো ব্যথা উপসর্গ—সাধারণত এমন হতে পারে।
পা জ্বালা হলে কেউ ঠান্ডা জল দেন। অনেকে ভিটামিন সেবন করেন। কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে যেতে হবে চিকিৎসকের কাছে। রক্তের গ্লুকোজ মেপে একে নিয়ন্ত্রণে আনতে চিকিৎসকের পরামর্শ ও সহায়তা দরকার।
জ্বালাপোড়া বা নিউরোপ্যাথি কেন হয়
জানা থাকা ভালো, স্নায়বিক কারণে পায়ের জ্বলুনি শুরু হয় পায়ের পাতায়, এরপর তা যেতে থাকে পায়ের আঙুল, গোড়ালি, এরপর আরও ওপরে উঠতে থাকে।
তাই পায়ে জ্বালাপোড়া করলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি না করাই ভালো।

দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। আজ বুধবার ডেঙ্গু বিষয়ক হালনাগাদ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগে
গর্ভে থাকা শিশুর ফুসফুসে তৈরি হওয়া বড় টিউমার অস্ত্রোপচার ছাড়াই ছোট করে দেওয়ার নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন চীনের চিকিৎসকেরা। গর্ভস্থ শিশুর ‘কনজেনিটাল পালমোনারি এয়ারওয়ে ম্যালফরমেশন’ (সিপিএএম) চিকিৎসায় মাইক্রোওয়েভ অ্যাবলেশন পদ্ধতির প্রথম সফল প্রয়োগ হিসেবে ঘটনাটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
১৫ ঘণ্টা আগে
রাশিয়ায় প্লেগ ও বিপজ্জনক জীবাণু নিয়ে গবেষণারত একটি প্রতিষ্ঠানের ২৮ বছর বয়সী এক নারী গবেষকের নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে। তাঁর অসুস্থতার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় সাইবেরিয়ার ইরকুটস্ক রিসার্চ অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের আরও কয়েকজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
১ দিন আগে
বিশ্বের বিভিন্ন দেশে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে কয়েক ধরনের ক্যানসারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ক্যানসার-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে নতুন এক আন্তর্জাতিক গবেষণায় সাত ধরনের ক্যানসারের ক্ষেত্রে তরুণদের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।
১ দিন আগে