নিজের যত্ন নেওয়ার জন্য সব সময় যে দামি পণ্য ব্যবহার করতে হবে, তা নয়। ভালো কোথাও ঘুরতে না গেলে শরীর কিংবা মন ভালো হবে না, বিষয়টি তেমনও নয়। শরীর কিংবা মনের পুষ্টি বা ভালো থাকা দামি পণ্য ব্যবহার বা ভ্রমণের ওপর নির্ভর করে না। ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে সহজে নিজের যত্ন নেওয়া এবং নিজেকে ভালো রাখা সম্ভব।
স্বাস্থ্যকর ডায়েট
মানসিক ও শারীরিকভাবে ভালো বোধ করতে সহায়তা করে সুষম খাবার। এর জন্য বেশি কিছু করতে হবে না। বাড়িতে বসে স্বাস্থ্যকর স্ন্যাকস দিয়ে শুরু করুন। নিজেকে অনেকক্ষণ ক্ষুধার্ত অবস্থায় রাখা যাবে না। সপ্তাহে কেবল একবার ফাস্ট ফুড খাওয়া যেতে পারে। তবে সেটা না খাওয়া আরও ভালো সিদ্ধান্ত।
আট ঘণ্টা ঘুম
রাতে পুরো আট ঘণ্টা ঘুমানো ভালো। এটা দীর্ঘ মেয়াদে খুবই ভালো ও প্রয়োজনীয় অভ্যাস। যেকোনোভাবে নিজের আট ঘণ্টা ঘুমের সময় বের করে নিতে হবে। প্রয়োজনে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য একটি অ্যালার্ম দেওয়া যেতে পারে, যাতে মনে পড়ে, ঘুমানোর সময় হয়েছে।
ধ্যান
বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে, মানসিক চাপ কমাতে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং লক্ষ্য ঠিক রাখতে সহায়তা করে মেডিটেশন। এমনকি দিনে একবার পাঁচ মিনিটের একটি ধ্যান বড় পরিবর্তন আনতে পারে।
প্রয়োজনে ‘না’ বলা
নিজেকে যত্নে রাখার গুরুত্বপূর্ণ অংশ হলো, চারপাশে একটি সীমানা নির্ধারণ করে রাখা। অন্যকে খুশি করার জন্য নিজের জীবনযাপন ক্ষতিগ্রস্ত হয়, এমন কাজ না করা। প্রয়োজনে না বলা শেখাটা জীবনের জন্য জরুরি।
ঘুমের আগে মোবাইল ফোন নয়
মোবাইল ফোন ডিভাইস হিসেবে জটিল ও একেবারে ব্যক্তিগত। এটিতে থাকা বিভিন্ন অ্যাপ অনেক সময় কেড়ে নেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা সবার স্বাভাবিক কাজের অন্তর্ভুক্ত হয়ে গেছে। একবার স্ক্রল করা শুরু হলে সেখান থেকে নিজেকে বের করে আনা অনেক শক্ত কাজ। তাই ঘুমের সময় অন্য ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার অভ্যাস করা যেতে পারে। সহজে হাতের নাগালে পাওয়া যাবে না, এমন দূরত্বে রাখতে হবে মোবাইল ফোন।
সূত্র: এমএসএন ডটকম

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই আছে সিলেট; সেখানে মারা গেছে ১৩৯ জন। এ ছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
৮ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ১৬ বছর বয়সী ইকবাল। দিনের প্রায় পুরোটায় সময়ই সে কাটায় পুকুরের পানিতে। তার দাবি, পানি থেকে উঠে এলেই শরীরে তীব্র জ্বলুনি হয় তার। বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের কাছে নিয়ে গেলেও এর কোনো সমাধান মেলেনি বলেও জানায় সে।
১৭ ঘণ্টা আগে
দেশের হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলোয় প্রতিদিন ২০০ থেকে ২৫০ টন মেডিকেল বর্জ্য জমা হয়। এসব বর্জ্য সাধারণ আবর্জনার মতো নয়। এর বড় একটি অংশ মারাত্মক সংক্রামক ও বিপজ্জনক। সঠিক ব্যবস্থাপনার অভাবে এই মেডিকেল বর্জ্য আমাদের জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে।
২০ ঘণ্টা আগে
রাতে হঠাৎ পায়ের মাংসপেশিতে তীব্র টান বা খিঁচুনি। ঘুম থেকে জেগে উঠে অস্বস্তিকর অনুভূতি। এভাবে ঘুম ভেঙে যাওয়ার অভিজ্ঞতা অনেকের রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এর কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। সাধারণত পেশির ক্লান্তি এবং স্নায়ুজনিত নানা অস্বস্তির কারণে এটি ঘটে থাকে বলে মনে করা হয়।
২১ ঘণ্টা আগে