গোলমরিচ শুধু রান্নার স্বাদ বাড়ানোর মসলা নয়। এটি এর স্বাস্থ্যগুণ ও ঔষধি বৈশিষ্ট্যের জন্য প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদান পাইপারিন শরীর সুস্থ রাখতে নানাভাবে সাহায্য করে।
অ্যান্টিঅক্সিডেন্টের শক্তিশালী উৎস: গোলমরিচে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদান শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালস ধ্বংস করে কোষের ক্ষতি রোধ করে। এটি ক্যানসার, হৃদ্রোগ এবং অকালবার্ধক্যের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
প্রদাহ ও ব্যথা উপশম: পাইপারিনের প্রদাহবিরোধী গুণ শরীরের সংযোগস্থলের ফোলা ভাব ও বাতের ব্যথা কমাতে সাহায্য করে।
হজমশক্তি বৃদ্ধি ও ডায়রিয়া প্রতিরোধ: এটি অগ্ন্যাশয় ও অন্ত্রের পাচক এনজাইম নিঃসরণ বাড়িয়ে প্রোটিন ও চর্বি হজমে সাহায্য করে। অন্ত্রের পেশির খিঁচুনি কমিয়ে এটি ডায়রিয়া প্রতিরোধেও কার্যকর।
অন্যান্য উপাদানের কার্যকারিতা বৃদ্ধি: গোলমরিচ অন্যান্য পুষ্টি উপাদান সহজে শোষণে সাহায্য করে। বিশেষ করে হলুদের সক্রিয় উপাদান কারকিউমিনের শোষণের হার প্রায় ২ হাজার শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।
মস্তিষ্ক ও রক্তে শর্করার নিয়ন্ত্রণ: এটি মস্তিষ্কের নিউরো-ইনফ্লেমেশন কমিয়ে আলঝেইমার্স বা পারকিনসনসের মতো রোগে উপকারী হতে পারে। পাশাপাশি ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
হলুদ ও গোলমরিচ একসঙ্গে খেলে এদের স্বাস্থ্যগুণ বেড়ে যায়। এরা যৌথভাবে শরীরের তীব্র প্রদাহ কমায়, ক্যানসার কোষ বৃদ্ধি রোধে সাহায্য করে এবং হজমের প্রক্রিয়া ত্বরান্বিত করে।
রান্নায় গোলমরিচের সাধারণ ব্যবহার সম্পূর্ণ নিরাপদ। তবে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে পেট বা গলায় জ্বালাপোড়া হতে পারে। এ ছাড়া পাইপারিন অ্যালার্জির ওষুধের মতো কিছু ওষুধের শোষণ অনেক বাড়িয়ে দিতে পারে। তাই নিয়মিত উচ্চমাত্রার সাপ্লিমেন্ট নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: হেলথ লাইন

রোদ-বৃষ্টির খামখেয়ালি এই শরৎ ঋতুতে সাধারণ উপসর্গ ভেবে কোনো অসুস্থতাকে অবহেলা করা উচিত নয়। স্যাঁতসেঁতে আবহাওয়া, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং দূষিত পানি এই সময়ে নানা জীবাণুর আদর্শ প্রজননক্ষেত্র হয়ে ওঠে।
২৮ মিনিট আগে
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও আতঙ্ক। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর রক্তে প্লাটিলেট কমে যাওয়া নিয়ে স্বজনদের চিন্তার শেষ থাকে না। সোশ্যাল মিডিয়া ও লোকমুখে চলতে থাকে নানান পরামর্শ—ড্রাগন ফল, পেঁপে পাতার রস কিংবা অমুক ভেষজ খেলে নাকি প্লাটিলেট বেড়ে যাবে।
১ ঘণ্টা আগে
জন্মগত ছানি হলো এমন একটি অবস্থা, যেখানে শিশুর জন্মের সময় অথবা জন্মের পর প্রথম কয়েক মাসের মধ্যে চোখের স্বচ্ছ লেন্স ঘোলা হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় চোখের লেন্স স্বচ্ছ থাকে এবং আলোকে রেটিনায় সঠিকভাবে ফোকাস করতে সাহায্য করে। কিন্তু ছানি হলে আলো চোখের ভেতরে বাধাপ্রাপ্ত হয়। ফলে শিশুর দৃষ্টিশক্তির স্বাভাবি
২ ঘণ্টা আগে
একটি মেডিকেল কলেজের পূর্ণাঙ্গতার অন্যতম বড় শর্ত নিজস্ব হাসপাতাল থাকা। চিকিৎসা শিক্ষায় ‘ল্যাবরেটরি’ হিসেবে কাজ করে এই হাসপাতাল। পাঠ্যবইয়ের তথ্য ও তত্ত্বের বাইরে সত্যিকারের রোগীর সংস্পর্শ ও তৃতীয় পর্যায়ের হাসপাতালে হাতে-কলমে প্রশিক্ষণ ছাড়া এ শিক্ষা পূর্ণতা পায় না।
৮ ঘণ্টা আগে