Ajker Patrika

যে লক্ষণগুলো অবহেলার নয়

ফিচার ডেস্ক
যে লক্ষণগুলো অবহেলার নয়

রোদ-বৃষ্টির খামখেয়ালি এই শরৎ ঋতুতে সাধারণ উপসর্গ ভেবে কোনো অসুস্থতাকে অবহেলা করা উচিত নয়। স্যাঁতসেঁতে আবহাওয়া, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং দূষিত পানি এই সময়ে নানা জীবাণুর আদর্শ প্রজননক্ষেত্র হয়ে ওঠে।

যেসব বিষয়ে সতর্ক থাকবেন

আন্ত্রিক রোগ ও টাইফয়েড: সামান্য পেটের সমস্যা বা হালকা জ্বর ভেবে অবহেলা করবেন না। দূষিত পানি ও খাবার থেকে টাইফয়েড, গ্যাস্ট্রোএন্টেরাইটিস ও কলেরা ছড়িয়ে পড়তে পারে।

হেপাটাইটিস এ ও ই: বমি ভাব, দুর্বলতা বা খাবারে অরুচি থাকলে সতর্ক হোন। হেপাটাইটিসের লক্ষণগুলো শুরুতে সাধারণ মনে হলেও সময়মতো চিকিৎসা না করালে এটি লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। জন্ডিস ফুটে ওঠার আগেই পরীক্ষা করানো জরুরি।

ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ: ভেজা কাপড় বা জুতা দীর্ঘক্ষণ পরে থাকা এবং অতিরিক্ত ঘামের কারণে দাদ বা অ্যাথলেটস ফুটের মতো ত্বকের সংক্রমণ হতে পারে। এ জন্য সব সময় ত্বক শুষ্ক রাখা জরুরি।

চোখের সংক্রমণ: কনজাংটিভাইটিস বা চোখ ওঠা খুব দ্রুত ছড়ায়। চোখে লালচে ভাব বা পানি পড়াকে সাধারণ অ্যালার্জি মনে করে অবহেলা করলে, এটি পরিবার ও কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়তে পারে।

করণীয়

লক্ষণ দেখা দিলে নিজে নিজে ওষুধ না খেয়ে সময়মতো রক্ত ও প্রয়োজনীয় পরীক্ষা করান। ফোটানো পানি পান করা, বাইরের খোলা খাবার এড়িয়ে চলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এই মৌসুমে সুস্থ থাকার সেরা উপায়।

সূত্র: হেলথ লাইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত