খালি পেটে অল্প পরিমাণ অলিভ অয়েল বা জলপাইয়ের তেল খেলে তা ওজন কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, এই তেল সরাসরি খেলে এর স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগগুলো সক্রিয় থাকে। তবে পানি বা অন্য কিছু মিশিয়ে এটি পাতলা বা গরম না করে খেতে হবে। পাশাপাশি রান্নায় কম বা মাঝারি তাপে এই তেল ব্যবহার করলেও উপকার পাওয়া যায়। কারণ, এটি খাবারের মধ্যে থাকা অন্যান্য চর্বি-দ্রবণীয় পুষ্টি শোষণে সহায়তা করে।
লেবুর রসের সঙ্গে
এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে খাওয়া যেতে পারে। ২০০৮ সালে ‘জার্নাল অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউট্রিশনে’ প্রকাশিত গবেষণা অনুসারে লেবু স্থূলতা কমানোর জন্য উপকারী। এটি ভিটামিন সি সরবরাহ করে এবং পাচনতন্ত্র পরিষ্কারে সহায়ক।
সালাদে জলপাই তেল
ভিনেগার কিংবা লেবুর রস এবং কালো মরিচ, রসুন বা ভেষজজাতীয় মসলা মিশিয়ে সালাদের জন্য
ড্রেসিং হিসেবে জলপাই তেল ব্যবহার করা যায়। অলিভ অয়েল শাকসবজি থেকে এ, ডি, ই এবং কে-এর মতো চর্বি-দ্রবণীয় ভিটামিনের শোষণ বাড়ায়।
গরম পানির সঙ্গে
এক গ্লাস গরম পানিতে এক চা-চামচ তেল যোগ করে সকালে খাওয়ার আগে খেয়ে নিতে হবে। এটি হজমে সহায়তা করে।

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৪৩৪ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩০৬ জন ও নিশ্চিত হাম রোগী ১২৮ জন।
৫ ঘণ্টা আগে
দেশে হামের প্রকোপ এখনো আশানুরূপভাবে স্থিতিশীল হয়নি। সংখ্যা ওঠানামা করলেও মৃত্যুর মিছিলও থেমে নেই। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, মে মাসের শুরুর কয়েক দিনে আক্রান্ত ও মৃত্যুর সবকটি সূচক সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে। এর ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, হামের সামগ্রিক চিত্র এখনো উদ্বেগজনক।
১৯ ঘণ্টা আগে
ঈদের আমেজে নানা পদের মুখরোচক খাবার খাওয়া হবে। সঙ্গে হঠাৎ গরম এবং হঠাৎ ঠান্ডা আবহাওয়া। এই কারণে অনেকের রক্তচাপ কিংবা ব্লাড প্রেশার হুট করে বেড়ে যেতে পারে।
১ দিন আগে
দেশে হামের প্রাদুর্ভাব কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হাম এবং হামের বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৫১২ শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
১ দিন আগে