দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন ভর্তি হয়েছে। তবে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এবার বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগী সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, চট্টগ্রাম সিটির বাইরে ১১, সিটির বাইরে একজন, ময়মনসিংহে দুজন ও রাজশাহীতে একজন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ২৬১ জন বরিশাল বিভাগের। এই বিভাগে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জন। চট্টগ্রাম বিভাগে ৮৩৬ জন, ঢাকা সিটির বাইরে ৫৩৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭৮, দক্ষিণ সিটি করপোরেশনে ৭৯৩, খুলনা বিভাগে ১৬৫, ময়মনসিংহ বিভাগে ৯৬, রাজশাহীতে ৮৭ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ১৯ জন করে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৩০৩ জন। আর মৃত্যু হয়েছে ২৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর শনাক্ত হওয়া রোগীদের ৪৩ দশমিক ৩ শতাংশ নারী ও ৫৯ দশমিক ৭ শতাংশ পুরুষ। আর মৃত্যু হওয়া ৪৩ দশমিক ৫ শতাংশ নারী ও ৫৬ দশমিক ৫ শতাংশ পুরুষ। চলতি বছর জানুয়ারিতে রোগী শনাক্ত হয় ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ জন এবং গতকাল ১০ জুন পর্যন্ত শনাক্ত হয়েছে ৯৫৮ জন রোগী।

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মারা গেছে তিন শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও চার শিশু।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতিকে জাতীয়ভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে মূল্যায়ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে সংক্রমণ ছড়িয়ে পড়া, টিকার ঘাটতি এবং মৃত্যুর ক্রমবর্ধমান হারের ওপর ভিত্তি করে সংস্থাটি গতকাল বৃহস্পতিবার...
১১ ঘণ্টা আগে
দেশে চলমান হাম প্রাদুর্ভাবকে শিশুদের জন্য একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংস্থাটি বলেছে, এ পরিস্থিতি শিশুদের স্বাস্থ্য ও জীবনের অধিকারের ওপর সরাসরি আঘাত হানছে এবং তাৎক্ষণিক, সমন্বিত পদক্ষেপ গ্রহণ।
১ দিন আগে
দেশে হামের রোগী বাড়তে থাকায় সরকারি হাসপাতালগুলোকে রোগী ফেরত না দিয়ে প্রয়োজন অনুযায়ী শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা সংকটের কারণ দেখিয়ে কোনো রোগীকে অন্যত্র পাঠানো যাবে না বলেও জানানো হয়েছে।
১ দিন আগে