মাঙ্কিপক্স ভাইরাসের নাম পরিবর্তন করার জন্য সম্প্রতি একটি উন্মুক্ত ফোরাম খুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা অসংখ্য অদ্ভুত অদ্ভুত নাম প্রস্তাব করেছেন, যার মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, মাঙ্কিপক্স ভাইরাসের সঙ্গে বানরের কোনো সম্পর্ক নেই। এই প্রাণীর মাধ্যমে মাঙ্কিপক্স ভাইরাস ছড়ায় না। ফলে ভাইরাসটির নাম মাঙ্কিপক্স হওয়ায় বিভ্রান্তি দেখা দিয়েছে। গত জুন মাসে একদল বিজ্ঞানী উদ্বেগ জানিয়ে বলেন, মাঙ্কিপক্স নামটি একটি বর্ণবাদী নাম। এই নাম পরিবর্তন করে একটি নিরপেক্ষ, বৈষম্যহীন ও কলঙ্কমুক্ত নাম রাখা হোক।
বিজ্ঞানীদের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফাদেলা চাইব গত মঙ্গলবার বলেন, ‘মাঙ্কিপক্সের জন্য একটি নতুন নাম খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ নামের মাধ্যমে কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, কোনো দেশ বা প্রাণীর প্রতি অবিচার না করাই সর্বোত্তম চর্চা। ডব্লিউএইচও এ ব্যাপারে খুবই সতর্ক।’
এরপর সংস্থাটি একটি উন্মুক্ত ফোরাম খুলে সাধারণ মানুষের কাছে ভাইরাসটির নতুন নাম চায়। এর পরিপ্রেক্ষিতে অসংখ্য নাম জমা পড়ে ওই ফোরামে। জমা পড়া নামগুলোর মধ্যে রয়েছে অপক্সিড-২২, পক্সি ম্যাকপক্সফেস, এমপক্স ইত্যাদি। এর মধ্যে ‘ট্রাম্প-২২’ নামটিও রয়েছে।
মাঙ্কিপক্স ভাইরাসের পরিবর্তিত নাম হিসেবে ‘ট্রাম্প-২২’ নামটি গ্রহণ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ডব্লিউএইচও জানিয়েছে, ‘আশা করি কোনো হাস্যকর নাম দেওয়া হবে না ভাইরাসটির।’

ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট’ ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়ার পর এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগও তদন্ত করবে কমিটি। এর মধ্যে ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান হেলথ রেভল্যুশন লিমিটেডের
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ১৬ জন।
১৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৪৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনের শরীরে।
১৭ ঘণ্টা আগে
দুপুরের পাতে দুই বাটি ভাত, একটু করে ডাল ও সবজি আর এক টুকরা মুরগির মাংস। খাবারের তালিকায় দৃশ্যত কোনো ঘাটতি নেই। কিন্তু মুখে তুলতেই আসবে হতাশা। মাংসের তরকারিতে স্বাদ নেই। ডাল যেন হলুদ গোলা পানি—তাতে ডালের দানা খুঁজে পাওয়া কঠিন। লাউ, পেঁপে কিংবা আলুর সবজিও বিস্বাদ।
১ দিন আগে