
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯২ জন।
আজ শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানিয়েছে অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ২২৬, ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ১২১, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫, ময়মনসিংহ বিভাগে ৬০ (সিটি করপোরেশনের বাইরে) ও সিলেট বিভাগে দুজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছে।
এদিকে গত এক দিনে সারা দেশে ৭৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ২৪৩ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের নারী তিনজন ও পুরুষ দুজন রয়েছেন। তাঁদের বয়স যথাক্রমে ৪০, ৫৫, ৫৩, ৫৬ ও ৫৫ বছর। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৩ হাজার ৮৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৩১ জনের।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে কোনো হাসপাতালের চিকিৎসকদের পার্কিং লটের দিকে তাকালে মনে হতে পারে যেন কোনো জার্মান বিলাসবহুল গাড়ির শোরুম। বিএমডব্লিউ, মার্সিডিজ থেকে শুরু করে বিশ্বের দামি সব ব্র্যান্ডের ভিড় সেখানে।
১১ ঘণ্টা আগে
দাঁত শুধু হাসির সৌন্দর্য নয়, সুস্থ দাঁত না থাকলে খাবার খাওয়া থেকে শুরু করে কথা বলা পর্যন্ত দৈনন্দিন জীবনের অনেক কাজে ভোগান্তি তৈরি হয়। অথচ দাঁতের ব্যথা, ক্ষয় বা দাগকে অনেকে বয়সজনিত কিংবা স্বাভাবিক ভেবে অবহেলা করেন।
১১ ঘণ্টা আগে
সঠিক খাদ্যাভ্যাস থাকা সত্ত্বেও রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। আবার কোনো খাবার খাওয়ার কিছুক্ষণ পর আবার ক্ষুধা লেগে যায়। এমন অবস্থা থেকে পরিত্রাণের সঠিক উপায় অনেকে খুঁজে ফিরছেন। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ফাইবার একটি ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করে।
১২ ঘণ্টা আগে
আধুনিক জীবনব্যবস্থায় ফ্রিজ একটি অত্যাবশ্যকীয় যন্ত্রবিশেষ, যা আমাদের জীবনযাত্রায় মিশে গেছে। এর ভালো দিক হলো, আমাদের নাগরিক জীবনে কিছু কাজ কমিয়ে দিয়েছে; যার কারণে ঘরে প্রথমেই দরকার একটা ফ্রিজ। ফ্রিজে খাবার রাখলে সেটি সতেজ থাকার মূল কারণ হলো তাপমাত্রা কম থাকা।
১৩ ঘণ্টা আগে