
দেশে গত দুদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরও ৭৪০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ড্যাশবোর্ডে দেওয়া বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ১২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ই-মেইলে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। আর এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তিনটি মৃত্যু সংযুক্ত করে ১২টি দেখানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৩৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৬৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৪৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৭, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২২, খুলনা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫২, রংপুর বিভাগে (সিটি করপোরেশন বাদে) তিন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯ জন ভর্তি হয়েছে।
দুদিনে মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন নারী ও ছয়জন পুরুষ। তাদের মধ্যে বরিশাল বিভাগের পাঁচজন, চট্টগ্রাম বিভাগের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে।
চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১ হাজার ৮৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৯ হাজার ৬৩১ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫৪ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৩ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪৭ জন।
১৬ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী। চলতি মাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে।
১৮ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে ক্যানসার চিকিৎসায় বৈজ্ঞানিক অগ্রগতি এবং নতুন নতুন প্রযুক্তির সাফল্যের গল্প যতই শোনা যাক, বাস্তবে কোটি কোটি রোগীর জীবনে সেই উন্নতির সুফল এখনও পৌঁছায়নি। ক্যানসার শনাক্ত হওয়ার পর বিশ্বের অসংখ্য মানুষ এখনও শারীরিক যন্ত্রণা, মানসিক চাপ এবং চিকিৎসার বিপুল ব্যয়ের মুখে।
১ দিন আগে
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃত তিনজনই ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৭৪৫ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে