
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছে হারুন-শাকিল প্যানেল। গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণ শেষে মধ্যরাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ ১ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পেয়েছেন ১ হাজার ২০২ ভোট।
মহাসচিব পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল ১ হাজার ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খান পেয়েছেন ১ হাজার ৭৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ১ হাজার ৩১২ ভোটে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. তৌহিদুল ইসলাম জন পান ১ হাজার ২৫৯ ভোট।
সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু ১ হাজার ৩১৬ ভোটে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. আবু মো. আহসান ফিরোজ পান ১ হাজার ২৪৯ ভোট। নির্বাচনে মোট ৩ হাজার ১১৭ ভোটারের মধ্যে ২ হাজার ৬০০ জন ভোট দেন।
গতকাল রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার।
ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১২টার পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন তিনি। এ সময় নির্বাচন কমিশনের অন্য সদস্যসহ উভয় প্যানেলের প্রার্থীরা ও ড্যাব নেতারা উপস্থিত ছিলেন।

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে।
৫ ঘণ্টা আগে
হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৪৫১ জনের। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে ১৭৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ৮৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৭৯, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
৫ ঘণ্টা আগে
হার্ট অ্যাটাকের পর স্টেন্ট (রিং নামে বহুল পরিচিত) বসানো কিংবা বাইপাস সার্জারি করে বাড়ি ফিরলেই হৃদ্যন্ত্রের চিকিৎসার শেষ হয় না। এসব চিকিৎসাপদ্ধতির পরও আবার হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ গুরুতর জটিলতার ঝুঁকি থাকে। এই ঝুঁকি কমাতে দীর্ঘমেয়াদি চিকিৎসার গুরুত্বপূর্ণ ওষুধগুলোর একটি হলো স্ট্যাটিন ধরনের ওষুধ।
২০ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৩৩ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ জন মারা গেছে।
১ দিন আগে