আরহাস ইউনিভার্সিটির গবেষকেরা কিডনির প্রথম দিকের পরিবর্তন শনাক্ত করতে একটি উন্নত স্ক্যানার ব্যবহারে সফলতা পেয়েছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে ইনভেস্টিগেটিভ রেডিওলজি জার্নালে।
হাইপারপোলারাইজড ১৩সি-পাইরুভেট এমআরআই নামে পরিচিত প্রযুক্তির সাহায্যে চিকিৎসকেরা এখন ফাইব্রোসিস গঠনের আগে রোগ নির্ণয় করতে পারবেন। ফলে আগে থেকে চিকিৎসা শুরু এবং কিডনির সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করতে পারবেন। নতুন এই গবেষণার প্রধান লেখক আরহাস ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মেডিসিন বিভাগের পোস্টডক নিকোলজ বোঘ। তিনি বলেন, ‘আমরা বর্তমান সব পদ্ধতির চেয়ে আগে ফাইব্রোসিস উৎপাদনের সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো পরিমাপ করতে পারি, যা ইতিমধ্যে উৎপাদিত ফাইব্রোসিসের পরিমাণ পরিমাপ করে।’
প্রধান লেখক আরও জানান, নতুন পদ্ধতিটি ফাইব্রোসিস নিয়ে গঠিত বিল্ডিং ব্লকগুলোকে ইমেজ করে দ্রুত ক্ষতিগ্রস্ত টিস্যু ধরতে পারে। এই প্রযুক্তি পাইরুভেটের একটি বিশেষ রূপকে ইংজেক্ট করার মাধ্যমে কাজ করে থাকে। এর মাধ্যমে রোগীর শরীর প্রাকৃতিকভাবে শক্তি উৎপাদনে সক্ষম হয়। যখন পাইরুভেট অণুগুলো হাইপারপোলারাইজড হয়, তখন তাদের চৌম্বকীয় সংকেত উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাইরুভেটের পরিবর্তনগুলো লক্ষ করেই চিকিৎসকেরা বুঝতে পারবেন প্রাথমিক লক্ষণ। পদ্ধতিটি কার্যকর এবং রোগীদের জন্য নিরাপদ ও আরামদায়ক।
প্রযুক্তিটি কিডনি রোগের বাইরে অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে। এ প্রযুক্তিতে ব্যবহৃত ফাইব্রোজেনেসিস নির্দিষ্ট ধরনের হৃদ্যন্ত্রের সমস্যার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তবে ল্যাবরেটরি থেকে এটিকে ক্লিনিক পর্যন্ত নিয়ে যেতে রোগীদের ওপর আরও ট্রায়াল প্রয়োজন। বোঘ ও তাঁর সহকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন কিডনি রোগীর ওপর তিনটি ক্লিনিক্যাল গবেষণা শুরু করেছেন। কিডনি রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শনাক্ত করাসহ পদ্ধতির মান প্রদর্শন করা এ গবেষণার লক্ষ্য। প্রযুক্তিটি সম্ভাবনাময় হলেও হয়তো এর ক্লিনিক্যাল ব্যবহার বেশ চ্যালেঞ্জিং হবে।
সূত্র: এমএসএন

সন্তান জন্মদানের পর মানসিক চাপ ও ট্রমা, পরিবার সম্পূর্ণ হওয়া কিংবা ভবিষ্যতে সন্তান না নেওয়ার নিজস্ব ইচ্ছার কারণে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ‘ভ্যাসেকটমি’ বা পুরুষদের স্থায়ী অস্ত্রোপচারের দিকে ঝুঁকছেন অনেকে।
৪ ঘণ্টা আগে
সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা ইউনিট। তবে এই সংবেদনশীল ইউনিটই এখন অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর সবচেয়ে বড় বিস্তারকেন্দ্রে পরিণত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে মাতৃদুগ্ধ না দেওয়ার কারণেই দেশে পুষ্টিহীনতা বাড়ছে। শিশুর সুস্বাস্থ্যের জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। জন্মের পরপরই শিশুকে শালদুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের প্রথম ছয় মাস শিশুর প্রধান খাদ্য হওয়া উচিত মায়ের বুকের দুধ। কিন্তু...
২০ ঘণ্টা আগে
আষাঢ়-শ্রাবণের রিমঝিম বৃষ্টি যেমন আমাদের মন ছুঁয়ে যায়, তেমনই আবহাওয়া পরিবর্তনের এই সময়ে তৈরি হয় নানান স্বাস্থ্যঝুঁকি। বর্ষাকালে আবহাওয়া থাকে ভেজা স্যাঁতসেঁতে, বাতাস ও তাপমাত্রা ঘন ঘন ওঠানামা করে এবং আর্দ্রতা থাকে অতিরিক্ত। সব মিলিয়ে এই ঋতুতে হঠাৎ ঘরে ঘরে শুরু হয় হাঁচি, কাশি, জ্বর কিংবা সর্দির উপদ্রব।
১ দিন আগে