কখনো কখনো ফল বা শাকসবজি কেবল পানিতে ধুয়ে ফেলাই যথেষ্ট নয়। এর পাশাপাশি আরও কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়।
লবণপানি
ফল ও সবজি কিছুক্ষণ লবণপানিতে ভিজিয়ে রাখুন। পরে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এতে সবজির গায়ে লেগে থাকা ধুলা-ময়লা, রাসায়নিক ও কীটনাশক পরিষ্কার হবে। তা ছাড়া লবণ ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে।
পাতিলেবুর রস
পাতিলেবুর রস পানিতে মিশিয়ে ফল ও সবজি ভালোভাবে ধুয়ে নিন। এই মিশ্রণ ব্যবহারে সবজির জীবাণু ও ব্যাকটেরিয়া নষ্ট হবে।
বাড়িতে স্প্রে তৈরি করুন
একটি বাটিতে পাতিলেবুর রস, বেকিং সোডা ও পানি একসঙ্গে মিশিয়ে নিন। ফল ও সবজিতে এই মিশ্রণ স্প্রে করে ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
হলুদপানি
খাবারে লেগে থাকা ময়লা ও ব্যাকটেরিয়া দূর করতে পারে হলুদ। পানিতে ১ চা-চামচ হলুদ গুলিয়ে তার মধ্যে ফল ও সবজি ডুবিয়ে রাখলে রাসায়নিক দূর হবে।
সাদা ভিনেগার
একটি বড় পাত্রে পানি নিয়ে ১ চা-চামচ সাদা ভিনেগার মিশিয়ে তাতে ফল ও সবজি ২০ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর বিশুদ্ধ পানি দিয়ে আবার ধুয়ে ফেলুন। ভিনেগার রাসায়নিক ও কীটনাশক কিছুটা হলেও অপসারণ করতে পারে।
জ ই বুলবুল, স্বাস্থ্যবিষয়ক লেখক

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে