
ফুল নয় এ যেন জোড়া পাখি!—এমন ক্যাপশনে পাখির মতো দেখতে চারটি ফুলের কোলাজ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের ৭ লাখ ৮৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে গত ২২ মার্চ সুমাইয়া সিমু নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি গত ২২ মার্চ পোস্ট করে লেখা হয়, ‘পাখির মতো দেখতে এই ফুলটির নাম ইগ্রেট ফুল।’ অ্যাকাউন্টটি গ্রুপের মডারেটর।
পোস্টটি আজ শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ হাজারের বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১৩ হাজারের বেশি। কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীরা ভাইরাল ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ এমন ফুলের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এমন ফুল কি আছে?
ফুলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ফেসবুকে ‘Nature of universe’ নামের একটি পেজে ২০২৩ সালের ১৯ মে ‘Beautiful Cranes orchid’ বা ‘সুন্দর বক অর্কিড’ ক্যাপশনে ভাইরাল ফুলের ছবিগুলোর একটি খুঁজে পাওয়া যায়। এই সূত্রে পরে খুঁজে উদ্ভিদ বিষয়ক ওয়েবসাইট গার্ডেনিয়া ডট নেটে ক্রেন অর্কিড নামে সাদা রঙের কিছু ফুলের ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ফুলটির আরেকটি নাম উল্লেখ করা হয়েছে— হোয়াইট ইগ্রেট অর্কিড। ফুলটির বৈজ্ঞানিক নাম হাবেনারিয়া রেডিয়াটা (Habenaria radiata)। ফুলটি সাধারণত জাপান ও চীনে পাওয়া যায়। এই ফুল দেখতে দুই ডানা প্রসারিত বকের মতোই।
ফুলটির একই ধরনের ছবি পাওয়া যায় চীনের রাষ্ট্রীয় ইংরেজি ভাষার সংবাদ চ্যানেল সিজিটিএনের একটি প্রতিবেদনেও।
তবে এই ছবিগুলোর সঙ্গে পাখির মতো দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইগ্রেট ফুল দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায়নি। এই অমিলের কারণে ভাইরাল ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে। এমন ধারণা থেকে ছবিগুলো এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ছবিগুলো সম্পর্কে জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৪ শতাংশ। এআই কনটেন্ট শনাক্তকারী আরেক ওয়েবসাইট এআই অর নট ছবিটি যাচাই শেষে জানায়, ইগ্রেট ফুলের ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি।
ছবিগুলো সম্পর্কে একই ফল পাওয়া যায় এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাগিং ফেইসের বিশ্লেষণ থেকেও। ওয়েবসাইটটি থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইগ্রেট ফুলের দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৩ শতাংশ।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের শুরুতে ৩২ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম। ভিডিওতে দেখা যায়, লাল রঙের পোশাক পরিহিত এক ব্যক্তিকে কয়েকজন সেনা দৌড়ে গিয়ে জাপটে ধরেন এবং লাঠি দিয়ে আঘাত করতে থাকেন।
১৬ ঘণ্টা আগে
‘একমাত্র জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে, বাকিরা টাকার জন্য’—রুমিন ফারহানার নামে এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই স্বতন্ত্র সংসদ সদস্যের নাম ও ছবি ব্যবহার করে প্রচারিত বক্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ভারতে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘আজ ০৬/০৬/২০২৬ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে গুরুত্বপূর্ণ...
২ দিন আগে
প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজায় সাধারণ মানুষকে আসতে জামায়াতের সন্ত্রাসীরা বাধা দিচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
৫ দিন আগে