
‘সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ’ শিরোনামে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বয়স্ক দম্পতির ছবিসহ ফটোকার্ড প্রচার করা হচ্ছে। তাতে লেখা, ‘বাবা মায়ের বাড়িতে আর সন্তানের আইনত অধিকার আর থাকবে না, ছেলের থাকা বা না থাকাটা নির্ভর করবে বাবা মায়ের ওপর। শেষ বয়সে বাবা মায়ের ঠিকানা বৃদ্ধাশ্রমে না হয়ে যেন নিজের গড়া বাড়িতেই হয় তাই এই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।’
প্রশ্ন হলো- এই রায় কি বাংলাদেশের সুপ্রিম কোর্ট দিয়েছে। প্রাসঙ্গিক বাংলা কি-ওয়ার্ড দিয়ে অনলাইনে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এমন কোনো রায়ের ব্যাপারে জানা যায় না। তবে ফটোকার্ডের তথ্যগুলোকে ইংরেজিতে ভাষান্তর করে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনিমকস টাইমসে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
২০১৬ সালের ৩০ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছর ভারতের দিল্লি হাইকোর্ট এক রায়ে জানায়, বৈবাহিক অবস্থা যাই হোক না কেন বাবা-মার মালিকানাধীন বাড়িতে ছেলের থাকার আইনি অধিকার নেই। শুধুমাত্র বাবা-মার ‘দয়ায়’ ছেলে সেখানে বসবাস করতে পারবেন। আবার বাবা-মা থাকার অনুমতি দিলেও তার অর্থ এই নয় যে, তাঁর ভরণপোষণও বাবা-মাকে দিতে হবে। দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা রানি এক আদেশে এ রায় দেন।
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজে একই দিনে প্রকাশিত ‘বাবা-মায়ের কেনা বা তৈরি করা বাড়িতে ছেলের কোনো আইনি অধিকার নেই!’ শিরোনামে আরেকটি প্রতিবেদন পাওয়া যায়। সেখান থেকেও সমজাতীয় তথ্য পাওয়া যায়। তা থেকে জানা যায়, বাবা-মা বনাম ছেলে-বৌমার একটি মামলায় রায় দিতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা রানি এ রায় দেন। দিল্লি হাইকোর্টের এই রায় ভারতের অন্য হাইকোর্ট ও নিম্ন আদালতগুলোতেও প্রযোজ্য হবে।
ভারতের আইনি সেবাদাতা প্রতিষ্ঠান লিগ্যাল সার্ভিসেস ইন্ডিয়াতেও একই রায় খুঁজে পাওয়া যায়।
দেশের সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল হওয়া ফটোকার্ডটির উৎস অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংবাদ মাধ্যম আজতক বাংলার ফ্যাক্টচেক বিভাগের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের শেষদিকে ভারতের সোশ্যাল মিডিয়ায় একই ফটোকার্ডটি ভাইরাল হয়েছিল।
অর্থাৎ বাবা মায়ের বাড়িতে আর সন্তানের আইনত অধিকার না থাকার রায়টি ২০১৬ সালে দিল্লির হাইকোর্টের। ওই রায় নিয়েই বাংলা ফটোকার্ড ২০২১ সালে ভারতে ছড়িয়ে পড়ে। সেটিই সম্প্রতি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।

‘কলকাতা বিমানবন্দরের কাছে ১৩৬ বছরের পুরোনো গৌরী জামে মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ভিডিওটি শেয়ার (১, ২) করে দাবি করেছেন, মন্দির নির্মাণের জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবুকে জনগণ গণপিটুনি দিয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Prime New Fanny Bd’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়...
২ দিন আগে
এখন ২০২৬ সাল। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ইথিওপিয়া নিয়ে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে—সারা দুনিয়ায় এখন ২০২৬ সাল চললেও ইথিওপিয়ায় কেবল ২০১৯ সাল শুরু হয়েছে। একই সঙ্গে দাবি করা হচ্ছে, দেশটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ৭ থেকে ৮ বছর পিছিয়ে এবং প্রায় ১ হাজার ৫০০ বছরের পুরোনো নিজস্ব...
২ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
৬ দিন আগে