
বাঁশ, দড়ি আর প্লাস্টিকের চেয়ার দিয়ে অস্থায়ী স্ট্রেচার তৈরি হয়েছে। তাতে বসে আছেন অসুস্থ বৃদ্ধা তপতী রানী। বাঁশের দুই পাশ কাঁধে তুলে হাসপাতালে ছুটছেন দুই ভাই। গত বৃহস্পতিবার সকালে দৃশ্যটি দেখা গেল দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, সালেহা বেগম গোলাপশাহ মাজার এলাকায় ভাসমান থাকতেন। সকালে মাজারের কাছে রাস্তা পারাপারের সময় দোহার-নবাবগঞ্জ এক্সপ্রেস বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা পৌনে ১টার দিকে চিকিৎসক....

নরসিংদীতে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় আকলিমা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা এক শিশু আহত হয়। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলখানা মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রাচীন একটি শহরে খননের সময় এক বিরল মোজাইক আবিষ্কৃত হয়েছে। গবেষকদের মতে, মোজাইকটি চতুর্থ বা পঞ্চম খ্রিষ্টীয় শতাব্দীর এক প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রমের চিহ্ন হতে পারে। এটি হতে পারে প্রবীণদের জন্য তৈরি প্রথম বৃদ্ধাশ্রমের মোজাইক।