‘সৌদি আরবে সনাতন ধর্মের জয়জয়কার’, এমন দাবিতে ফেসবুকে প্রায় দেড় মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত এক ব্যক্তি মঞ্চে গান পরিবেশন করছেন। তাঁর সামনে উপবিষ্ট দর্শকেরা হাত নেড়ে শরীর দুলিয়ে সেই পরিবেশনা উপভোগ করছেন। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে ‘হরে কৃষ্ণ’ কীর্তন শোনা যাচ্ছে।
ভিডিওটি গত সোমবার (২৫ অক্টোবর) ‘পঞ্চমী রয়’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। এটি আজ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ২৪ হাজার শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে সাড়ে ৫০ হাজারের বেশি এবং দেখা হয়েছে ১৪ লাখ বার।

ভাইরাল ভিডিওটি সম্পর্কে অনুসন্ধান করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ‘দ্য অডিওল্যাব ইভেন্ট’ নামের একটি ইউটিউব চ্যানেলেভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। গত ৩১ মে চ্যানেলটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ৫ মিনিট ৪১ সেকেন্ডের পুরো ভিডিওটিতে গায়ককে ‘হরে কৃষ্ণ’ কীর্তনটি গাইতে শোনা যায়নি। বরং ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘কুয়েত এরেনা ২০২৪–এ আব্দুল মজিদ আব্দুল্লাহর চমৎকার “হালা বিশ” পারফরম্যান্স।’

এই সূত্রে অনুসন্ধানে জানা যায়, আব্দুল মাজিদ আব্দুল্লাহ একজন সৌদি গায়ক। তিনি মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংগীতশিল্পী। তাঁর নামের ইউটিউব চ্যানেল ‘আব্দুল মাজিদ আব্দুল্লাহ’–এও ভিডিওটি পাওয়া যায়। গত ২৭ মে ভিডিওটিচ্যানেলটিতে পোস্ট করা হয়। ভিডিওটির বিস্তারিত বিবরণ থেকে জানা যায়, ভিডিওটিতে আব্দুল মাজিদ আব্দুল্লাহ ‘হালা বিশ’ শিরোনামের একটি গান পরিবেশন করছিলেন। কুয়েতে চলতি বছরে অনুষ্ঠিত একটি কনসার্টে গানটি পরিবেশন করেন আব্দুল মাজিদ আব্দুল্লাহ।
ইংরেজিতে ‘হালা বিশ’ লিখে গুগলে সার্চ করলে আব্দুল মাজিদ আব্দুল্লাহর একই নামের একটি অ্যালবামের তথ্য পাওয়া যায়। স্পটিফাইয়েও অ্যালবামটি পাওয়া যায়। এটি মুক্তি পায় ২০০৯ সালে। গানটির কথায় কোথাও ‘হরে কৃষ্ণ’ শব্দ নেই।
সুতরাং, সৌদি আরবে কনসার্টে সনাতন ধর্মাবলম্বীদের ‘হরে কৃষ্ণ’ কীর্তন গাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি এডিট করা। মূল ভিডিওটি কুয়েতে গত মে মাসে অনুষ্ঠিত একটি কনসার্টের।

‘ক্ষমা করে দিও আমাদের, আমরা অকৃতজ্ঞ জাতি। তোমার বাড়ির আঙিনায় তোমার উষ্ণ অনুভূতি আর বাঙালিরা পাবে না। বুকের ভিতর রাখা আছো তুমি, তুমি আমার অনুভূতি...
১ দিন আগে
‘যদি কেউ পুলিশ হত্যার জন্য জুলাই যোদ্ধাদের নামে মামলা করে, তাহলে রাজাকার হত্যার জন্য মুক্তিযোদ্ধাদের নামে আমি মামলা করব’—এনসিপি নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
‘গণভোটের রায় না মানলে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র, বিএনপির উচিত হবে সময় থাকতে মেনে নেওয়া’—এই বক্তব্য আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলমের দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে তাঁর ছবিও ব্যবহার করা হয়েছে।
২ দিন আগে
‘বিএনপি নামক দলটিকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো’— জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হান্নান মাসউদের এমন উদ্ধৃতি দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিকে অনেক ব্যবহারকারী সত্য মনে করে শেয়ার করেছেন, আবার কেউ কেউ এমন মন্ত্যবের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
২ দিন আগে