
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নতুন কমিটিতে সভাপতি হিসেবে আমান উল্লাহ আমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আবিদুল ইসলাম খানের নাম ঘোষণা করা হয়েছে।
এই দাবিতে ফেসবুকে একাধিক (১ ,২ ,৩) পোস্ট ছড়িয়ে পড়েছে এবং অনেক ব্যবহারকারী সেটিকে সত্য ধরে নিয়ে শেয়ার ও প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু পোস্টে নতুন নেতৃত্বের নাম উল্লেখ করে সেটিকে ‘ঘোষিত কমিটি’ হিসেবে দাবি করা হয়েছে।
মো. মনির নামের একটি অ্যাকাউন্ট থেকে আজ (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে ‘বিএনপি মিডিয়া সেল’ নামের একটি ফেসবুক গ্রুপে আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়। পোস্টটিতে বিকেল ৩টা ৩২ মিনিট পর্যন্ত প্রায় ৪ হাজার ৮০০ রিয়েকশন পড়েছে। এ ছাড়া এতে ৫৬৯টি কমেন্ট এবং ১৭৬টি শেয়ার রয়েছে।
পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায়, কেউ বিষয়টিকে সত্য মনে করে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ বলেছেন এটি ‘ভুয়া নিউজ’।
আজকের পত্রিকার অনুসন্ধান
বিষয়টি যাচাই করতে আলোচিত দাবির সঙ্গে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে দেশীয় গণমাধ্যমে অনুসন্ধান চালানো হয়। এতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় বা সংশ্লিষ্ট নেতাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট (১,২ ) থেকেও এমন কোনো ঘোষণা পাওয়া যায়নি। সাধারণত ছাত্রদলের মতো বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের নতুন কমিটি হলে তা মূলধারার সংবাদমাধ্যম এবং সংগঠনের অফিশিয়াল চ্যানেলে প্রকাশিত হয়। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে তেমন কোনো উৎস পাওয়া যায়নি।
আরও যাচাই করে দেখা যায়, ভাইরাল পোস্টগুলোতে কোনো নির্দিষ্ট সূত্র, বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক ঘোষণার উল্লেখ নেই। একই ধরনের লেখা বা ডিজাইনের পোস্ট বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা ভুয়া বা অনুমাননির্ভর তথ্য প্রচারের একটি সাধারণ কৌশল।
এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে আজ দুপুর ১টার দিকে এক পোস্টে লেখেন, ‘প্রশিক্ষিত কর্মীরাই রাজনৈতিক দলের প্রাণ। আমাদের রাজনৈতিক পথচলার প্রতিটি মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই অমর উক্তি প্রযোজ্য। সংগঠনের কোনো সিদ্ধান্ত ছাড়া দায়িত্বজ্ঞানহীন ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্ট দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছেন। পাশাপাশি কেউ কেউ সমালোচিত করার জন্য ইনটেনশনালি নামসর্বস্ব পেইজ থেকে পোস্ট দিচ্ছেন। আপনারা দয়া করে এসব বন্ধ করুন।’
প্রায় একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সামাজিক যোগাযোাগমাধ্যমে অযথা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না।’

মূলত গত ১ মার্চ বর্তমান নেতৃত্বাধীন রাকিব-নাসির কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন কমিটি নিয়ে নানা আলোচনা চলছে। আসন্ন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নাম সামনে এলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সিদ্ধান্ত
ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি ‘আমান’ ও সাধারণ সম্পাদক ‘আবিদুল ইসলাম খান’—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং এখনো ছাত্রদলের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আলোচিত দাবিটি ভিত্তিহীন।

সম্প্রতি এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত কয়েকটি পোস্ট রয়েছে এখানে, এখানে এবং এখানে।
১৮ ঘণ্টা আগে
অনুসন্ধানের শুরুতেই প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে ১০ সেকেন্ডের ওই ভিডিওতে এক ব্যক্তিকে হাত বাঁধা অবস্থায় গাছের সঙ্গে আটকে রেখে একটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তাঁর গায়ে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারের আওয়াজও শোনা যায়।
২ দিন আগে
আলোচিত দাবিতে ভিডিওটি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে শেয়ার করা হয়। ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। পোস্টে একজন কমেন্ট করেন, ‘খুব মজা লাগতাছে’, অন্য একজন লিখেছেন, ‘চলিতেছে সার্কাস’। তবে ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে একজন আবার...
২ দিন আগে
চুয়াডাঙ্গায় চাঁদার টাকা না দেওয়ায় প্রকাশ্যে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও মারধর করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজের ভিডিও ছড়িয়ে পড়েছে।
৪ দিন আগে