সম্প্রতি চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে যেখানে তিনি নায়িকা অপু বিশ্বাসের সাথে তার বিয়ের কথা জানিয়েছেন বলে লক্ষ্য করা যায়। একটি অনলাইন পোর্টাল প্রতিবেদন করেছে 'আগামী মাসেই আমরা বিয়ে করছি: বাপ্পি' এই শিরোনামে। এর সূত্র ধরে সামাজিক মাধ্যম ফেসবুকেও বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে খবরটি ছড়ানো হচ্ছে।
বাপ্পী ও অপু বিশ্বাসকে নিয়ে প্রকাশিত শিরোনামগুলোতে তাদের বিয়ের কথা উল্লেখ করা হলেও মূলত খবরটি একটি চলচ্চিত্রের গল্পকে কেন্দ্র করে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু' চলচ্চিত্রে এই যুগল অভিনয় করেছেন। যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি। তাছাড়া বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের মূল খবরটিও পুরনো।
২০১৯ সালের ৭ অক্টোবরের আরটিভি অনলাইনের খবর অনুযায়ী, সেসময় রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটের আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে যান বাপ্পী ও অপু বিশ্বাস। সেখানে এক প্রশ্নের জবাবে নায়ক বাপ্পি জানান, 'আগামী মাসেই আমরা বিয়ে করছি। আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে। কেননা সামনের মাসেই আমাদের নতুন ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু' মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাবে আমাদের বিয়ে।' মূলত আরটিভি অনলাইনের এই খবরকেই কপি করে নতুন করে এখন আবারও প্রকাশ করা হচ্ছে।
উল্লেখ্য, দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' চলচ্চিত্রটি ২০২০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমোদন পেলেও এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। বুধবার (১৩ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং পশুচিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড়...
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আয়সা সুলতানাকে বিএনপি নেতা-কর্মীরা নির্মম নির্যাতন করেছে— এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা গত শুক্রবার (১৫ মে) চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হয়।
৩ দিন আগে
১৭ মে দিবাগত রাত ৩টা ২১ মিনিটে শেয়ার করা ওই ভিডিওটি আজ (১৯ মে) সকাল ১০টা ৪২ মিনিট পর্যন্ত প্রায় ১ লাখ ৫৮ হাজার ৮০০ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ১৯ হাজার রিয়েকশন, ৩১২ কমেন্ট রয়েছে। এ ছাড়া পোস্টটি এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ বার রিপোস্ট করা হয়েছে।
৪ দিন আগে