
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘আমরা ধারণা করছি বাংলাদেশে মাঝপথে আ.লীগকে নিয়ে আরেকটি নির্বাচন হবে’— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্য একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
আলোচিত দাবিতে পোস্ট আছে এখানে, এখানে, এখানে এবং এখানে। এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই দাবিটিকে সত্য মনে করেছেন।
টিআইবির নির্বাহী পরিচালকের নামে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে, ‘দৈনিক প্রভাতকন্ঠ’, ‘৩০ জুন’ লেখা দেখা যায়। এই সূত্র ধরে অনুসন্ধানে গত ৩০ জুন ‘দৈনিক প্রভাতকন্ঠ’ নামের ফেসবুক পেজে শেয়ার করা পোস্টটি পাওয়া যায়। তবে পোস্টটিতে কোনো তথ্যসূত্রের উল্লেখ নাই। এ ছাড়া ড. ইফতেখারুজ্জামান কবে, কোথায় এমন মন্তব্য করেছেন সেসম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধানেও দেশের কোনো গণমাধ্যম কিংবা কোনো সংবাদ সূত্রে ড. ইফতেখারুজ্জামানের এমন কোনো বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া পর্যবেক্ষণে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি যেসব ফেসবুক পেজ ও গ্রুপ থেকে শেয়ার করা হয়েছে, সেগুলোতে নিয়মিত আওয়ামী লীগ-সমর্থিত এবং অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট করা হয়।
বাংলাদেশে মাঝপথে আওয়ামী লীগকে নিয়ে আরেকটি নির্বাচন হবে বলে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নামে প্রচারিত বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। কোনো ধরনের তথ্যপ্রমাণ ছাড়াই একটি মনগড়া বক্তব্যকে ফটোকার্ড আকারে তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
‘দুইটা ব্যাংক খোলেন। একটার নাম দেন “বিএনপি ব্যাংক”, আরেকটার নাম দেন “জামায়াত ব্যাংক”। এরপর এক মাস পর দুই ব্যাংকের আমানতের পরিমাণ জনসম্মুখে প্রকাশ করেন। তারপর বুঝব, এই দেশের মানুষ কার কাছে তাদের আমানত রাখতে
৫ দিন আগে
এক বাংলাদেশি হিন্দু তরুণীকে তাঁর বাবার সামনেই মুসলিমরা ধর্ষণ করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
৬ দিন আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ২৪ আগস্ট আলোচিত দাবিতে ফেসবুকে শেয়ার করা কয়েকটি পোস্ট দেখুন এখানে
৬ দিন আগে
দশকের পর দশক ধরে আমাদের বলা হয়েছে, সুস্থ থাকতে হলে প্রতিদিন টানা আট ঘণ্টা ঘুমানো জরুরি। এর চেয়ে কম ঘুম হলে চোখে ঝাপসা লাগা, রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়া, ওজন বৃদ্ধি ও দ্রুত বার্ধক্যের মতো নানা সমস্যার ঝুঁকি বাড়তে পারে—এমন ধারণাও প্রচলিত।
৬ দিন আগে