
বিবস্ত্র অবস্থায় এক ব্যক্তিকে দুই পা ধরে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে ওপরের দিকে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ঘটনা।
এই দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে , এখানে, এখানে এবং এখানে ।
গতকাল ২০ জুলাই ‘নোয়াখালী জেলা যুবলীগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। ২১ জুলাই বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ভিডিওটি প্রায় ৯ লাখ ৫৬ হাজারের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ১ হাজার ৯০০ রিয়েকশন, ৪৮০ কমেন্ট এবং ৩ হাজার ৫০০ শেয়ার রয়েছে।
শেয়ার করা ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী ঘটনাটিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘটনা মনে করে ক্ষোভ প্রকাশ করছেন।

ভাইরাল ১১ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, দুজন ব্যক্তি একটি ভবনের সিঁড়ি দিয়ে এক বিবস্ত্র ব্যক্তিকে দুই পা ধরে টেনে-হিঁচড়ে ওপরের দিকে নিয়ে যাচ্ছেন। ওই কক্ষে আরও অনেক লোকজন দেখা যাচ্ছে।
ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে গত বছরের আগস্টে প্রকাশিত ভারতীয় গণমাধ্যম ‘উড়িষ্যা পোস্ট’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি মূলত ভারতের বিহার রাজ্যের বেত্তিয়া এলাকার। মূলত হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা এক অজ্ঞাতপরিচয় মরদেহ স্ট্রেচার না নিয়ে ওইভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন কর্মীরা। এ নিয়ে ওই সময় ভারতে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’-তে ২০২৫ সালের ১৩ আগস্ট প্রকাশিত আরও একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ১২ আগস্ট বিহারের বেত্তিয়া শহরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ উদ্ধার করা একটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তখন স্ট্রেচার থাকা সত্ত্বেও হাসপাতালের কর্মীরা অমানবিক উপায়ে মরদেহটি টেনে নিয়ে যান।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দেয়। ঘটনার সঙ্গে জড়িত থাকা ও দায়িত্বে অবহেলার অভিযোগে এক মর্গ সহকারীকে বরখাস্ত করা হয় এবং সংশ্লিষ্ট এক পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

আরও কিছু ভারতীয় গণমাধ্যম (১ , ২ ) থেকেও একই তথ্য পাওয়া যায়।
এ ছাড়া ভাইরাল ভিডিওটি ছড়ানো ফেসবুক পেজ ও অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণে দেখা যায়, সেগুলো থেকে নিয়মিত আওয়ামী লীগের পক্ষে এবং অন্যান্য রাজনৈতিক দলের বিপক্ষে প্রচার চালানো হয়।
ভারতের বিহারের বেত্তিয়ায় হাসপাতালের কর্মীদের মরদেহ টেনে নেওয়ার পুরোনো ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

আরাকান আর্মি বান্দরবানের থানচিতে ক্যাম্প স্থাপন করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে পোস্ট আছে ...
২০ ঘণ্টা আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, মুসলিমবিদ্বেষী বক্তব্যের জন্য এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রায় ৫০টিরও বেশি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
১ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—কোটি টাকা খরচ করে মানুষের জীবন ছেড়ে কুকুর হলেন জাপানি যুবক। ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ভিডিওর ব্যক্তিটিকে জাপানের টোকো হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এসব পোস্টে দাবি করা হচ্ছে, প্রাণী হিসেবে জীবনযাপনের ইচ্ছে থেকে তিনি কোটি টাকা খর
২ দিন আগে
সম্প্রতি সাভারে আওয়ামী লীগ নেতা তুষারকে বিএনপির নেতা-কর্মীরা কুপিয়ে হত্যা করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে