
‘গণভোট নিয়ে মাতামাতি করলে আমরা পুলিশ হত্যার বিচার করব’—প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্টে দাবি করা হচ্ছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এই মন্তব্য করেছেন।
‘ভয়েস বাংলা’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৬ মার্চ দিবাগত রাত ২টার দিকে আলোচিত দাবিতে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টটিতে আজ দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫৪ হাজার রিঅ্যাকশন পড়েছে। এ ছাড়া পোস্টটিতে ৭ হাজার ৪০০টি কমেন্ট রয়েছে এবং এটি প্রায় ১ হাজার ১০০ বার শেয়ার করা হয়েছে। শেয়ার করা পোস্টের কমেন্টগুলো যাচাই করে দেখা যায়, অধিংকাংশ ব্যবহারকারী ফটোকার্ডটি সত্য মনে করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
আজকের পত্রিকার অনুসন্ধান
আলোচিত ফটোকার্ডটিতে ইশরাক হোসেনের নাম ও ছবি ব্যবহার করে বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে ফটোকার্ডটিতে কোনো সংবাদমাধ্যম বা অফিশিয়াল তথ্যসূত্রের উল্লেখ নেই।
আলোচিত দাবিতে কোনো গণমাধ্যমে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ফটোকার্ডে সূত্র হিসেবে ফেসবুক পোস্টের কথা বলা হলেও ইশরাক হোসেনের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ঘনিষ্ঠ কোনো ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও এ ধরনের মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আরও অনুসন্ধানে দেখা যায়, ‘গুজব ভিশন’ নামের একটি ফেসবুক পেজে একই ধরনের একটি পোস্ট গতকাল বেলা ২টা ৩১ মিনিটে শেয়ার করা হয়েছিল। পরে অনেকেই এটিকে সত্য মনে করে বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করেন। মূলত এখান থেকেই আলোচিত দাবিতে ফটোকার্ডটি ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা যায়।
যাচাইয়ে দেখা যায়, ‘গুজব ভিশন’ নামের পেজটি মূলত স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করে থাকে।
সিদ্ধান্ত
গণভোট নিয়ে ইশরাক হোসেনের নামে প্রচারিত বক্তব্যটি তাঁর নয়। এটি একটি স্যাটায়ার পেজ থেকে তৈরি ভুয়া ফটোকার্ড অনেকেই শেয়ার করছেন।

চাঁদা না দেওয়ায় হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘সনাতন ধর্ম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ওই ভিডিওটিতে ৯ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত হাজারের বেশি রিয়েকশন...
১৪ ঘণ্টা আগে
ধর্ম অবমাননার অভিযোগে ৩০-এর অধিক হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Bappa Sarkar’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে একটি ভিডিও শেয়ার করা হয়।
৩ দিন আগে
বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্ধৃতি দিয়ে তৈরি এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে
বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা আয়োজন করতে না দেওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে কয়েকটি ভিডিও আছে এখানে ,এখানে, এখানে এবং এখানে। ভিডিওটি শেয়ার করে ‘বাধন সরকার’ নামের একজন বলেন, ‘বাংলাদেশের...
৪ দিন আগে