Ajker Patrika

বাংলাদেশে হিন্দু তরুণীকে জোর করে বৃদ্ধের সঙ্গে বিয়ের দাবিতে ছড়ানো ভিডিওটি স্ক্রিপ্টেড

ফ্যাক্টচেক ডেস্ক
বাংলাদেশে হিন্দু তরুণীকে জোর করে বৃদ্ধের সঙ্গে বিয়ের দাবিতে ছড়ানো ভিডিওটি স্ক্রিপ্টেড
হিন্দু তরুণীকে জোর করে বিয়ের দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

বাংলাদেশে ২০ বছর বয়সী এক হিন্দু তরুণীকে জোর করে ৬৫ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে ইনস্টাগ্রামে ভিডিও আছে এখানে, এখানে।

এক্সে ভিডিও আছে এখানে, এখানে।

‘Mr Tiwaree’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, ‘বাংলাদেশে ২০ বছর বয়সী এক হিন্দু তরুণীকে ৬৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাঁকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগে বলা হয়। এ সময় তিনি কাঁদতে কাঁদতে মানুষের কাছে তাঁর জীবন বাঁচানোর জন্য আকুতি জানান। সেই মুহূর্তে তাঁর মনে কতটা ভয় কাজ করছিল, একবার ভাবুন।’

এ ছাড়া, ভিডিওটির বরাতে ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম Asianet Newsable-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দিয়ে বাংলাদেশে ২০ বছর বয়সী এক হিন্দু তরুণীকে ৬৫ বা ৬৭ বছর বয়সী এক মুসলিম ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার দাবি করা হচ্ছে। ভিডিওতে তরুণীকে কাঁদতে ও সাহায্যের জন্য আকুতি জানাতে দেখা যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে প্রতিবেদনটিতে বলা হয়েছে, দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ১৭ সেকেন্ডের ভিডিওটিতে বিয়ের সাজে এক তরুণীকে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে প্রাইভেট কারে দেখা যায়। ভিডিওতে ওই তরুণী কান্নারত অবস্থায় গাড়ি থেকে নামার চেষ্টা করলে বরবেশী বৃদ্ধ তাঁকে বাধা দেন। এ সময় তরুণীকে বলতে শোনা যায়, ‘ভাবি আমাকে নিয়ে যাও, আমি যাব না। এ ড্রাইভার সাহেব গাড়ি ছাইড়েন না।’

অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সত্যতা পাওয়া যায়নি।

ভিডিওটির কি-ফ্রেম ধরে অনুসন্ধানে ‘Wedding Studio’ নামের একটি ফেসবুক পেজে ‘জোর করে বুড়ো বরের সাথে বিয়ে কনের বুকফাটা কান্না’ (১, / ২) ও ‘বাবা মা না থাকলে যে ভাবে হয় কনে বিদায়’ ক্যাপশনে পাওয়া ভিডিওগুলোর সঙ্গে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

ওয়োডিং স্টুডিওর ভিডিও। ছবি: স্ক্রিনশট
ওয়োডিং স্টুডিওর ভিডিও। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে মূলত কনটেন্ট তৈরির উদ্দেশ্যে সাজানো বা স্ক্রিপ্টেড নানা ধরনের বিয়ের নাটক তৈরি করে পোস্ট করা হয়। সেখানে কম বয়সী নারীর সঙ্গে বয়স্ক পুরুষের বিয়ে, যৌতুক নিয়ে দ্বন্দ্ব, বিয়েতে স্বজনদের মান-অভিমানের মতো বিনোদনধর্মী কনটেন্ট নিয়মিত আপলোড করা হয়।

স্ক্রিপ্টেড ভিডিও শেয়ার করা ফেসবুক পেজ। ছবি: স্ক্রিনশট
স্ক্রিপ্টেড ভিডিও শেয়ার করা ফেসবুক পেজ। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া, পেজটিতে ‘রিল ক্রিয়েটর’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। একইভাবে, পেজটিতে পাওয়া ‘টিকটক’ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটি পর্যবেক্ষণ করেও একই ধরনের ভিডিও পাওয়া যায়।

টিকটক ও ইনস্টাগ্রাম। ছবি: স্ক্রিনশট
টিকটক ও ইনস্টাগ্রাম। ছবি: স্ক্রিনশট

আরও অসন্ধানে ‘NK Media One’ নামের একটি ইউটিউব চ্যানেলেরও সন্ধান পাওয়া যায়। চ্যানেলটি পর্যালোচনা করে দেখা যায়, প্রচারিত ভিডিওতে অভিনয় করা বর-কনে ও অন্যান্য কলাকুশলীদের নিয়ে তৈরি আরও একাধিক নাটকের ভিডিও সেখানে রয়েছে।

সিদ্ধান্ত

বাংলাদেশে ২০ বছর বয়সী এক হিন্দু তরুণীর সঙ্গে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিয়ে দেওয়ার দাবিটি বানোয়াট। মূলত, ভিডিওটি বিয়েকেন্দ্রিক একটি সাজানো বা স্ক্রিপ্টেড কনটেন্টের অংশ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত