
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানোর পর নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড আর্জেন্টিনার জার্সি পরে স্ন্যাপচ্যাটে একটি ছবি শেয়ার করেছেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ ১৬ জুলাই সকাল ১০টার দিকে ‘মায়া’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘Erling Haaland on Snapchat’ ক্যাপশনে একটি পোস্ট শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে। আজ বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত ওই পোস্টে প্রায় ৪ হাজার ৯০০ রিয়েকশন, ২৭ কমেন্ট ও ৮০ শেয়ার রয়েছে।
একই দাবিতে ‘Oky Bye’ ও ‘message’ নামের পেজসহ এক্স , থ্রেডস, ইনস্টাগ্রাম ও টিকটকেও আলোচিত দাবিতে পোস্ট রয়েছে। শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রথমেই ভাইরাল স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করা হয়। ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটে দেখা যায়, হালান্ড আর্জেন্টিনার জার্সিতে চুমু দিচ্ছেন এবং ছবির ওপর ইংরেজিতে লেখা, ‘ফুটবলকে বাঁচানোর জন্য ধন্যবাদ, মেসি।’
পরে স্ক্রিনশটে থাকা ‘erling.haaland’ নামের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটির অনুসন্ধান করা হয়। তবে অনুসন্ধানে অ্যাকাউন্টটি পাওয়া না গেলেও, ‘Erling Haaland’ নামে ৮ মিলিয়নের বেশি ফলোয়ারের আর্লিং হালান্ডের ভেরিফায়েড অ্যাকাউন্ট পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যালোচনা করে হালান্ডের সাম্প্রতিক সময়ের বেশ কিছু ছবি ও ভিডিও পাওয়া গেলেও, আলোচিত ছবিটির মতো কোনো ছবির খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার, প্রোফাইল নেম ও ইউজার নেমের সঙ্গে ভাইরাল হওয়া স্ক্রিনশটের অ্যাকাউন্টের স্পষ্ট অমিল রয়েছে। হালান্ডের অন্যান্য অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম (১ ,২, ৩ ) কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এমন কোনো ছবি বা বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ছড়িয়ে পড়া সবকটি স্ক্রিনশটেই একই সময় ((টাইমস্ট্যাম্প) দেখা যায়, যা সন্দেহ তৈরি করে। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’-এর সাহায্য নেওয়া হয়। বিশ্লেষণে দেখা যায়, ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ।

সিদ্ধান্ত
সেমিফাইনালে জয়ের পর আর্জেন্টিনার জার্সি পরে ও মেসিকে ধন্যবাদ জানিয়ে নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ডের ছবি পোস্ট করার দাবিটি বানোয়াট।

জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিনের ব্যক্তিগত মতামত ও দাম্পত্যসম্পর্ক নিয়ে দুটি ভিন্ন উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ফটোকার্ডে দাবি করা হয়, মা-বাবা কষ্ট পাবেন ভেবে তিনি নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি। অন্য একটি ফটোকার্ডে সংসার ও পুরুষের আচরণ নিয়ে
৮ ঘণ্টা আগে
বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ), আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ আওয়ামী লীগের পক্ষে মতামত দিয়েছে; তাই দলটির ওপর নিষেধাজ্ঞা বেশিদিন রাখা সম্ভব নয়—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম ‘বার্তা টুয়েন্টিফোর’-এর একটি ফটোকার্ড ছড়িয়েছেন আওয়ামীপন্থী অ্যাক্টিভিস্ট....
১ দিন আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার সাত বছরের শিশুসন্তানকে বিএনপির সন্ত্রাসীরা ধর্ষণ ও হত্যা করেছে—এমন চাঞ্চল্যকর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
আলোচিত ক্যাপশনে ‘Sonalinews.com’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ১১ অক্টোবর বিকেল ৪টা ২৯ মিনিটে শেয়ার করা ভিডিওটি ১২ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত প্রায় ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ১ লাখ ৭ হাজার ৪০০ রিয়েকশন, ৪ হাজার ৫০০ কমেন্ট ও ১৫ হাজার শেয়ার রয়েছে।
২ দিন আগে