বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টিভির নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি ১৭ নভেম্বর ‘Life Tips–যৌন পরামর্শ’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ফটোকার্ডটি আজ শনিবার বেলা ২টা পর্যন্ত এক হাজার শেয়ার হয়েছে, রিঅ্যাকশন পড়েছে প্রায় দেড় লাখ।

একই ফটোকার্ড ২০ নভেম্বর ‘মুহাম্মদ ইব্রাহিম (MD Ibrahim)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। ‘মুহাম্মদ ইব্রাহিম (MD Ibrahim)’ নামের পেজটির পরিচয়ে দাবি করা হয়েছে, অ্যাকাউন্টটি বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ উপজেলা শাখার একজন কর্মীর। এই অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৪০০।
কথিত ফটোকার্ডটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
সারজিস আলম সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত ভাইরাল ফটোকার্ডটিতে কোনো তারিখ উল্লেখ নেই। সাধারণত সম্প্রচার মাধ্যমটির ফটোকার্ডে প্রকাশের তারিখ উল্লেখ থাকে। আবার কথিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সঙ্গে টিভিটির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্য রয়েছে।
এসব ত্রুটির কারণে ফেসবুকসহ যমুনা টিভির অন্যান্য ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্টে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। সিমরিন লুবাবারও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁজে সারজিস আলমের বিরুদ্ধে তাঁকে এমন কোনো অভিযোগ দিতে দেখা যায়নি।

প্রাসঙ্গিক কি–ওয়ার্ডে অনুসন্ধানে অন্য কোনো সংবাদমাধ্যমেও সারজিস আলম সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে কোনো তথ্য পাওয়া যায়নি। যেহেতু সারজিস আলম ও সিমরিন লুবাবা দুজনেই আলোচিত ব্যক্তি, তাই সারজিসের বিরুদ্ধে লুবাবা এমন কোনো অভিযোগ করলে সেটি দেশের অন্যান্য সংবাদমাধ্যমেও প্রচার হওয়ার কথা।
সুতরাং, সারজিস আলম ও সিমরিন লুবাবাকে জড়িয়ে যমুনা টিভির নাম ও লোগোযুক্ত কথিত ফটোকার্ডটি ভুয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
সম্প্রতি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে—ছবিটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের।
১ দিন আগে
২০২৪ সালের গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক পলাতক নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া
২ দিন আগে
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক মিথ্যা দাবি করেছেন। যদিও তিনি বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকে প্রস্তুত করা বক্তব্য অনুসরণ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাঁর বক্তব্যের বেশ কিছু ভুয়া বা মিথ্যা দাবি শনাক্ত করেছে। এখানে তাঁর কয়েকটি দাবির তথ্য যাচাই
৩ দিন আগে