
ভোটের দিন ইন্টারনেট বন্ধ থাকবে— এমন দাবি একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই বক্তব্যকে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি বলে দাবি করা হচ্ছে। এ ছাড়া প্রচারিত ভিডিওতে আরও দাবি করা হচ্ছে, নির্বাচনে একটি নির্দিষ্ট দলকে ভোট চুরির মাধ্যমে জেতানোর জন্য ভোটের দিন ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে।
এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ) ।
এই দাবিতে Tune Ask23 নামের একটি ফেসবুক পেজে প্রচারিত ভিডিও আজ বুধবার বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত ১১ লাখ বারের বেশি দেখা হয়েছে। পাশাপাশি প্রায় ১৫ হাজার বার শেয়ার হয়েছে এবং রিয়েকশন পড়েছে ৫৩ হাজারের বেশি।
দাবিটির সত্যাসত্য যাচাইয়ের শুরুতেই প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে আজকের পত্রিকার ফেক্টচেক টিম। ভিডিও পর্যবেক্ষণে এতে কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়।
৪ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে এক ব্যক্তি দাবি করেন, ‘নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ থাকার কথা কেন আসবে? তাহলে কি একটি নির্দিষ্ট দলকে জেতানোর জন্য এমন কিছু করা হচ্ছে? নাহলে ভোটের দিন হঠাৎ করে “ইন্টারনেট বন্ধ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে” এমন কথা কেনই বা আসবে, অন্য বিষয় বাদ দিয়ে?’
ভিডিওতে আরও বলা হয়, ‘আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ভালো উদ্দেশ্যে এ কথা বলে থাকেন, তাহলে তা ঠিক আছে; নতুবা বিষয়টি ভালো নয়।’ এ ছাড়া ভিডিওটিতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগও করা হয়।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশীয় কোনো গণমাধ্যমেও ইন্টারনেট বন্ধের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য মন্তব্য সংবলিত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে জাতীয় দৈনিক প্রথম আলোতে ‘নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনগত ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
গত ১ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, চট্টগ্রামে নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ করা যাবে না।’ তিনি বলেন, ‘ইন্টারনেট খোলা রাখা হবে এবং কেউ তা বন্ধ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রচারিত দাবির বিষয়ে আরও অনুসন্ধানে দৈনিক ইত্তেফাক, দ্য ডেইলি স্টার বাংলা-সহ আরও কিছু গণমাধ্যমে ‘ভোটের দিন ইন্টারনেট বন্ধ থাকলে আইনি ব্যবস্থা’ শিরোনামে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির ফেসবুক পাতায় একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, ‘ভোটের দিন ইন্টারনেট বন্ধ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
একই বক্তব্যে তিনি লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন।
সার্বিক পর্যবেক্ষণে স্পষ্ট যে, স্বরাষ্ট্র উপদেষ্টা ‘নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ থাকবে’ এমন কোনো মন্তব্য করেননি। বরং তিনি ভোটের দিন ইন্টারনেট সচল রাখা নিশ্চিত করার দিকটি গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। আর এই কথাটিকেই পরিবর্তন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫