
‘দেশ রক্ষায় আওয়ামী লীগের মশাল মিছিল’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Bangladesh awami League’ নামের একটি ফেসবুক গ্রুপে আলোচিত দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শেয়ার করা ওই ভিডিওতে ১ হাজার ১০০ রিয়েকশন, ১৮২ কমেন্ট ও ৩০৫ শেয়ার রয়েছে।
আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করে কমেন্ট করেছেন।
আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া ২৩ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর বাম পাশে ওপরে ‘নিউজ বাংলা’ লেখা একটি লোগো পাওয়া যায়।
এই সূত্র ধরে অনুসন্ধানে ‘News বাংলা’ নামের একটি ফেসবুক পেজে গত ৩১ জুলাই পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ‘এনসিপির বিরুদ্ধে ইশরাক হোসেনের মশাল মিছিল’ ক্যাপশনে পোস্ট করা ওই ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর হুবহু মিল রয়েছে।

এ ছাড়া ওই একই পেজ থেকে ‘পাটওয়ারীর চামড়া তুলে নিবো আমরা—প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্লোগান’, ‘পুরান ঢাকার প্রাণ, তারেক রহমান—স্লোগানে ইশরাক বাহিনী’, ‘হৈহৈ রৈরৈ, ডার্বি নাসির গেলি কই? ইশরাকের নেতৃত্বে স্লোগান বিএনপির’ ক্যাপশনে শেয়ার করা আরও বেশ কিছু ভিডিও পাওয়া যায়।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে প্রতিমন্ত্রী ইশরাকের নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে গত ৩১ জুলাই প্রকাশিত জাতীয় দৈনিক বণিক বার্তার একটি প্রতিবেদন পাওয়া যায়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি নেতাদের নিয়ে ‘কটূক্তি’র প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করে ঢাকা-৬ আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। ৩১ জুলাই রাতে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। পুরান ঢাকার মালিটোলা পার্ক থেকে শুরু হওয়া মিছিলটি জিরো পয়েন্ট ও নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে ভিআইপি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

‘দেশ রক্ষার আওয়ামী লীগের মশাল মিছিল’ দাবিতে প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের কোনো কর্মসূচির নয়। এটি মূলত বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে আয়োজিত একটি মশাল মিছিলের ভিডিও।

‘নেপালি মুসলিম নিধনে নেমেছে হিন্দুত্ববাদীরা’—এমন একটি চাঞ্চল্যকর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে (১, ২ ) পড়েছে।
১১ ঘণ্টা আগে
মাদারীপুরে মন্দিরে হামলা চালিয়ে শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির ও রাধা-কৃষ্ণের মূর্তি ভাঙচুর করা হয়েছে—এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ( ১, ২ ) পড়েছে।
১২ ঘণ্টা আগে
২৪-এর জুলাই আন্দোলনে ‘পাকিস্তানপন্থী মৌলবাদীরা’ ছাদ থেকে সাধারণ মানুষকে ৭.৬২ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে পুলিশ ও আওয়ামী লীগের ওপর দায় চাপিয়েছে—এমন একটি চাঞ্চল্যকর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে (১, ২,৩,)পড়েছে।
১ দিন আগে
৭ আগস্ট ‘Sajeeb Wazed Joy’ নামের ফেসবুক গ্রুপে একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। শেয়ার করা ফটোকার্ডটিতে আজ সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত ১ হাজার ৪০০ রিয়েকশন, ১৩৩ কমেন্ট ও ৯১ শেয়ার রয়েছে।
১ দিন আগে