
‘আমরা বিদ্যুৎ দিয়েছি, এবার আপনারা বিদ্যুৎ বিল দিবেন’—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নামে এমন একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ ২ আগস্ট ‘ক্র্যাক প্লাটুন বাংলাদেশ’ নামের একটি ফেসবুক গ্রুপে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর ছবি ও নাম সংবলিত ফটোকার্ডটি শেয়ার করা হয়। ‘আর কোনো কথা শুনতে চাই না: জ্বালানিমন্ত্রী’ ক্যাপশনে শেয়ার করা ওই পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী এটিকে মন্ত্রীর বক্তব্য ভেবে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং কড়া সমালোচনা করছেন।

ফটোকার্ডটির সত্যতা যাচাইয়ে প্রথমেই সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। এতে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিদ্যুৎ বিল, ভর্তুকি, বকেয়া এবং বিদ্যুৎ খাত নিয়ে বিভিন্ন সময়ের মন্তব্য পাওয়া গেলেও, আলোচিত দাবির সঙ্গে মিল রয়েছে এমন কোনো বক্তব্যের সন্ধান মেলেনি। পাশাপাশি, এ দাবির পক্ষে কোনো উৎস বা মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো সংবাদেরও অস্তিত্ব পাওয়া যায়নি।
অধিকতর অনুসন্ধানে ‘Jorina TV’ নামের একটি ফেসবুক পেজে হুবহু একই ফটোকার্ড পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণে জানা যায়, এটি একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজ।
এ ছাড়া পেজের বায়োতে আরও বলা হয়েছে, ‘Jorina’ TV শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। তাই এখানে প্রকাশিত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বা বাস্তব হিসেবে নেওয়ার প্রয়োজন নেই। আমরা মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করি। পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও আমাদের বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নামে প্রচারিত উক্তিটি বানোয়াট। মূলত, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক ফটোকার্ডকে আলোচিত দাবিতে ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

আজ ১ আগস্ট ‘ডেইলি রিপোর্ট’ নামের একটি ফেসবুক পেজসহ একাধিক আইডি ও পেজ (১ , ২ , ৩ , ৪ ) থেকে আলোচিত ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটি পোস্টের স্বল্প সময়ের মধ্যেই হাজার হাজার বার দেখা হয়েছে এবং বহু ব্যবহারকারী এটি শেয়ার করেছেন। আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়...
১ দিন আগে
বাংলাদেশি পরিচয়ের কারণে ভারতে এক রোগীকে চিকিৎসক মারধর করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে‘চেয়ারম্যান পদে এইচএসসি এবং মেম্বার পদে এসএসসি সনদের মূল কপি ছাড়া মনোনয়নপত্র বাতিল করা হবে’—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন সচিবের বরাতে প্রচারিত এই দাবিটি ইতিমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটি এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে গোলাপগঞ্জের পরিস্থিতি...
৩ দিন আগে