যশোর সদরে আব্দুর রহমান রাকিব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁরা হলেন বছির উদ্দিন ও গিয়াস উদ্দিন।
গত বুধবার যশোরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামি বছির উদ্দীন ও গিয়াস উদ্দীন যশোর শহরের বকচর হুশতলা এলাকার মানিক মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত রাকিব হোসেন ২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে বকচর হুশতলা বিষের মোড়ের শহিদুল ইসলামের দোকানের সামনে অবস্থান করছিলেন।
এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে, হামলায় রাকিব ছুরিকাঘাতে মারাত্মক ঘোষণা জখম হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাকিব ওই এলাকার আব্দুর রহমান লিটুর বড় ছেলে।
এ ঘটনায় রাকিবের চাচা হুশতলা কবরস্থানের পশ্চিম পাশের হাফিজুর রহমান বটু ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৬/২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এজাহারভুক্ত আসামি হলেন বছির ও গিয়াস। বুধবার তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫