চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে পেরেছি কি না, সেটা হলো অনেক বড় বিষয়। ভালো মানুষ তখনই হওয়া যায়, যখন ভালো লেখাপড়ার পাশাপাশি মানবীয় গুণাবলি অর্জন করা যায়। নান্দনিকতায় বেড়ে উঠলে নিজে আলোকিত হওয়া যায়, চারপাশেও আলো ছাড়ানো যায়। মনকে বড় করতে হলে বেশি বেশি বই পড়তে হবে।’
গতকাল বুধবার দুপুর সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক, চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সাজিয়া রহমান প্রাপ্তি। অভিভাবকদের মধ্যে টোকন আলী। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি প্রমুখ।
এ বছর চুয়াডাঙ্গা জেলা পরিষদের পক্ষ থেকে ১৪১ জন শিক্ষার্থীর মাঝে মোট চারটি ক্যাটাগরিতে প্রায় ৪ লাখ ৯৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে বিতরণ করা হয়।
এরমধ্যে, উচ্চ মাধ্যমিক ও সমমানে ৯৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ২ লাখ ৪৩ হাজার টাকা, বিশ্ববিদ্যালয়ের ৫০ জনকে ৪ হাজার টাকা করে ২ লাখ টাকা, মেডিকেল ও ডেন্টালের ৫ জনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা, প্রকৌশলের ৫ জনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫