
আন্তর্জাতিক প্রবীণ দিবসে মানিকগঞ্জের ঘিওরে বিলুপ্তপ্রায় প্রবীণদের কণ্ঠে ধূইয়া গানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার দিনব্যাপী গান-আড্ডা আর প্রীতিভোজে প্রবীণদের মিলনমেলায় পরিণত হয়।
উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের বহুজা প্রবীণ সংঘের উদ্যোগে কৃষক বাবর আলীর বাড়ির উঠানে এই আয়োজন করা হয়। গান পরিবেশন করেন মো. শাজাহান মিয়া (৭৫), মো. নয়া মিয়াসহ (৯২) অনেকে। অনুষ্ঠান দেখতে এলাকার প্রবীণ নারী-পুরুষের পাশাপাশি তরুণদের উপস্থিতিও ছিল।
এলাকার প্রবীণ মো. নাসির উদ্দিন (৭৭) বলেন, আমরা কৃষকেরা মিলে আগে রাতে গান চর্চা করতাম। অনেক রাতে বৈঠকি গান গাইতাম। সেই গানগুলো দিন দিন কমে আসছে।
অপর প্রবীণ মো. বাবর আলী (৭৮) বলেন, ‘এই অনুষ্ঠান হারিয়ে যাওয়া স্মৃতি আমাদের মধ্যে ফিরিয়ে এনে আমাদের মনের খোরাক ও বিনোদন ফিরিয়ে আনছে। আমাদের দেখে আগামী দিনের নতুন প্রজন্ম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে সংস্কৃতির চর্চা বাড়াবে।’
বহুজা প্রবীণ সংঘের উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজক ও সহায়তায় ছিল বেসরকারি কৃষি উন্নয়ন ও গবেষণা সংস্থা বারসিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম (৭৫), বানিয়াজুরী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বারসিক কর্মকর্তা সুবীর সরকার প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫