এখন প্রাকৃতিক প্রপঞ্চের জন্য পরীক্ষিত অনেক ব্যাখ্যা পাওয়া যায় এবং আরও কিছু পাওয়া সম্ভব এমন কথাও সামনে আসছে। এ কারণে মিথের ধরন সম্পূর্ণরূপে কখনোই পরিত্যক্ত হতে পারে না, যদিও আমরা এটাকে সেকেলে ভাবতে নানান সময়ে প্রবৃত্ত হই। যদিও এটা কিছু সমাজে বাচ্চাদের ঘুম পাড়ানো গল্পের স্তরে নেমে আসে। আন্তর্জাতিক মেগা কালচার থেকে বন-মরুভূমিসহ বিশ্বের কিছু অংশকে রক্ষা করতে এটার ধারাবাহিকতা প্রয়োজন, জীবিত থাকা প্রয়োজন, যাতে ব্যক্তি ও সত্তার মধ্যকার মধ্যস্থতার পদ্ধতি হিসেবে শিল্পের কথা প্রস্তাব করা যায়। এটা পুরো বিশ্বে শোঁ-শোঁ শব্দ তুলে বেরিয়ে আসে। এই নতুন মিথগুলো খুব বেশি আলোকায়ন দাবি করে না এবং একটি কল্পনা এড়িয়ে যেতে পথ দেখাতে চায় সেই সব মানুষকে, যারা তাদের অস্তিত্বের ভয়াবহতার যে ঝুঁকি, তার সম্মুখীন পর্যন্ত হতে চায় না। এ বিষয়গুলোর সঙ্গে লেখকেরা আজও জড়িয়ে আছেন। এখানেই তাঁরা জনপ্রিয় মিথ সৃষ্টিকারী, যাঁরা মিথকে সেই পুরোনো অবয়বই দিতে চান তাঁদের থেকে আলাদা।
লেখকেরা এই সম্পৃক্ততাকে কীভাবে দেখেন এবং এর ধরন এবং সম্ভবত তারও বেশি, শিক্ষিত জ্ঞানীদের পাঠবস্তু হিসেবে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যান। উপলব্ধিক্ষম বাস্তবতার প্রকৃতির সঙ্গে সম্পর্কের মধ্যে লেখক থাকেন এবং এর পেছনে লুকানো বিষয়—অহৃদয়ঙ্গমযোগ্য বাস্তবতা—এই সব গবেষণার ভিত্তি স্বতন্ত্র সত্তা, দেখা-অদেখা, প্রকাশিত-অপ্রকাশিত নানান উপাদানের মাধ্যমে গড়ে তোলা হয়। অপ্রচলিত মনস্তাত্ত্বিক বিশ্লেষণ থেকে আধুনিকতা এবং উত্তর আধুনিকতাবাদ, কাঠামোবাদ ও উত্তরকাঠামোবাদ যা কিছু সব একাডেমিক গবেষণার উদ্দেশ্য একই সমাপ্তি টানে: সংগতি রাখতে বাধ্য করা (এবং যদি না নীতি-ধাঁধার মধ্যে লুকিয়ে থাকে, সে ক্ষেত্রে সংগতি কী?), সত্তার শক্তির প্রতি লেখকের উপলব্ধি পদ্ধতির দ্বারা সুনির্দিষ্ট করা হয়। কিন্তু জীবন নিজেই আপতিক; সত্তাকে ক্রমাগত এই পথেই টানা হয়।...
আমি যাযাবর ছিলাম। নিজস্ব ভাষা তৈরির চেষ্টা ছিল এবং আমি যা পড়তাম, তা থেকে শিখে সংশোধিত ভাষায় লেখার চেষ্টা করতাম।
দক্ষিণ আফ্রিকার সাহিত্যিক নাডিন গর্ডিমার ১৯৯১ সালে নোবেল পুরস্কার পান।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫