বাংলা চলচ্চিত্রের ‘লিজেন্ডারি ট্রায়ো’ বলা হয় সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল সেনকে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক পায়। চলতি বছর মৃণাল সেনের ৯৯তম জন্মবার্ষিকীতে প্রয়াত পরিচালককে নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন সিনেমা নির্মাণের ঘোষণা দেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত।
এর মধ্যে সৃজিত বানাবেন প্রয়াত পরিচালকের বায়োপিক, যার নাম ‘পদাতিক’। সেই থেকে সবার মনে প্রশ্ন, পর্দায় কে হচ্ছেন মৃণাল সেন?
অবশেষে জানা গেল উত্তর, বাংলাদেশের চঞ্চল চৌধুরী হচ্ছেন মৃণাল সেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সৃজিত মুখোপাধ্যায় পর্দায় মৃণাল হওয়ার প্রস্তাব দিয়েছেন চঞ্চলকে। এই বিষয়ে চঞ্চল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এখনো সব চূড়ান্ত হয়নি। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, যখন সবকিছু চূড়ান্ত হবে তখন অফিশিয়ালি ঘোষণা দেব।’
এদিকে মৃণাল সেনের বায়োপিক প্রসঙ্গে তাঁর ছেলে কুণাল সেন জানিয়েছেন, মৃণাল সেনের জীবন নিয়ে এক কাল্পনিক বায়োপিক হবে ‘পদাতিক’।
সম্প্রতি মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘কারাগার’ পার্ট-২-এর টিজার। সবাই ভেবেছিলেন, প্রথম কিস্তিতে যে রহস্য জিইয়ে রাখা হয়েছে, এবার তার সমাপ্তি ঘটবে। কিন্তু টিজারে চঞ্চলকে বলতে শোনা গেল, ‘কিসের শেষ? এটা তো মাত্র শুরু।’
চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহ প্রমুখ। নতুন সিজনে নতুন দুটি চরিত্রে হাজির হচ্ছেন তারিক আনাম খান ও দিব্য জ্যোতি। ২২ ডিসেম্বর হইচই-এ মুক্তি পাবে সিরিজটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫