ক্যারিয়ারের শুরুতে উপস্থাপক হিসেবেই পরিচিত ছিলেন নুসরাত ফারিয়া। ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর উপস্থাপনা থেকে দূরে সরে যান এই তারকা। তবে এখনো সুযোগ পেলে উপস্থাপনা করতে পছন্দ করেন তিনি। এবার ঈদে আনন্দমেলা উপস্থাপনা করতে দেখা যাবে ফারিয়াকে।
এবার আনন্দমেলা সেজেছে ভিন্ন আঙ্গিকে। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে ঈদের আনন্দমেলা। নুসরাত ফারিয়ার উপস্থাপনায় প্রথমবার আনন্দমেলায় গান শোনাবেন জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ শিরোনামের গানটিতে রুনা লায়লার সঙ্গে গাইবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কনা, ঝিলিক ও সাব্বির। গানটি লিখেছেন আনজির লিটন, সুর করেছেন আশরাফ বাবু।
এ ছাড়া থাকছে শত বাউলের অংশগ্রহণে ৩টি বাউল গানের কোলাজ নিয়ে পরিবেশনা। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান। পুতুলনাচ ও জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা। যেখানে ৭ জন নৃত্যগুরুর সঙ্গে নাচবেন তাঁদের দুজন করে শিষ্য। জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান। নাট্যাংশে অংশ নেবেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আরও থাকছে বিভিন্ন ব্যান্ডের পরিবেশনায় ব্যান্ডসংগীত।
আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় আনন্দমেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫