
বরিশালের মুলাদীতে জিয়া স্মৃতি সংঘের নামে প্রাথমিক শিক্ষক সমিতির ভবন দখলের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ভবনটি দখলে নেন বলে অভিযোগ করেন শিক্ষক নেতারা।
এর আগে ভবনটি শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নামে ছাত্রলীগ নেতা-কর্মীরা দখলে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শিক্ষক সমিতির ভবন দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, শিক্ষক নেতাদের অনুরোধ করে একটি কক্ষে জিয়া স্মৃতি সংঘের কার্যালয় করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতা জানান, ২০০৩ সালে মুলাদী কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন শিক্ষক সমিতির টিনের ঘর ভেঙে পাকা ভবন নির্মাণ করা হয়। এতে রাস্তাসংলগ্ন তিনটি দোকান এবং ভবনের ভেতরে সমিতির কার্যালয় ও মিলনায়তন (হলরুম) করা হয়। ওই সময় পুরোনো টিনের ঘর বিক্রি নিয়ে সমিতির সভাপতি নুরুজ্জামান আনসারীর সঙ্গে কয়েক নেতার দ্বন্দ্বের সৃষ্টি হয়।
শিক্ষকদের চাঁদার টাকায় ভবন নির্মাণ করা হয়। বিগত দিনে আওয়ামী লীগের লোকজন দখল করেছিলেন। এখন দখলে নিয়েছে বিএনপি। মো. দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি, শিক্ষক সমিতি
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, শিক্ষকদের চাঁদার টাকায় ভবন নির্মাণ করা হয়েছে। বিগত দিনে আওয়ামী লীগের লোকজন দখল করেছিলেন। এখন দখলে নিয়েছে বিএনপি।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ বলেন, শিক্ষক সমিতির ভবন দখলের বিষয়টি জানা নেই।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫