Ajker Patrika

‘সিআরবিতে হাসপাতাল নির্মাণকারীরা চট্টগ্রামের শত্রু’

প্রতিনিধি, চট্টগ্রাম
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১১: ২২
‘সিআরবিতে হাসপাতাল নির্মাণকারীরা চট্টগ্রামের শত্রু’

সিআরবির প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি ও ঐতিহ্য ধ্বংস করে যাঁরা হাসপাতাল করতে চান তাঁদের চট্টগ্রামের শত্রু হিসেবে উল্লেখ করা হয়েছে। নাগরিক সমাজ চট্টগ্রামের নেতারা গত বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে এমন মনাতব্য করেন।

তাঁরা বলেন, বীর চট্টলাবাসী কোনো ধরনের চক্রান্ত সফল হতে দেবে না। সিআরবিতে হাসপাতাল ও স্থাপনা নির্মাণের সমস্ত অপচেষ্টা চট্টগ্রামবাসী গুঁড়িয়ে দেবে।

বক্তারা আরও বলেন, চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ১৯৯৫ সালে জাতিসংঘের সহায়তায় সিডিএর মাস্টার প্ল্যানে সিআরবি এলাকাকে স্ট্রেটেজিক ওপেন স্পেস হিসেবে চিহ্নিত করা হয়। এর আলোকে সিডিএ ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রণয়ন করে। ২০০৯ সালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়। ড্যাপে সিআরবিকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে সংরক্ষণের কথা বলা আছে। প্রজ্ঞাপন জারির পরও ড্যাপ বিবেচনায় না নিয়ে ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে রেলের চুক্তি শুধু আইনগতভাবে অবৈধই নয়, ঘোরতর অপরাধ।

নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, লেখক দিলরুবা খানম, চৌধুরী জসিমুল হক, আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ, যুবনেতা মোরশেদ আলম, সৈয়দ নাফিজ উদ্দিন, নারায়ণ দাশ, সৈয়দ নাজিমুল হক তুহিন, তাপস দে, আকরাম হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত