প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রসংগীত চর্চা কেন্দ্র ‘সুরের ধারা’। ২০০৯ সালে শুরু হয় সুরের ধারার ব্যতিক্রমী আয়োজন উন্নয়নের জন্য সংগীত প্রকল্প বা মিউজিক ফর ডেভেলপমেন্ট। মূলত সমাজের অবহেলিত শিশু-কিশোর যারা শিক্ষা, স্বাস্থ্য, আহার, বাসস্থান, শিল্প-সাহিত্য থেকে বঞ্চিত, তাদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে কাজ করে মিউজিক ফর ডেভেলপমেন্ট। এই কার্যক্রমে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৫০।
লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চবিদ্যালয়ে সপ্তাহের তিন দিন কার্যক্রম চলে। ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার পাশাপাশি সপ্তাহে তিন দিন দুই বেলা আহার, যাতায়াত, স্কুলের পোশাকের ব্যবস্থাও করা হয়। শিল্প-সাহিত্য, আবৃত্তি, ছবি আঁকা, খেলাধুলা, সংগীত, নৃত্য, প্রযুক্তিসহ যে বিষয়ে তারা আগ্রহী, তাদের সেই বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হয়।
১৯ জানুয়ারি সন্ধ্যায় গুলশান ক্লাবের ল্যাম্ডা ব্যানকুইট হলে সুবিধাবঞ্চিত এই শিশুদের প্রতিভা প্রদর্শনের লক্ষ্যে সুরের ধারার মিউজিক ফর ডেভেলপমেন্ট আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর রেনেটা লুক ডেসালিন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫