বলিউড তারকা অজয় দেবগন আবারও বড় পর্দায় আসছেন ২৯ এপ্রিল। সিনেমার নাম ‘রানওয়ে ৩৪’; সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন এই সুপারস্টার। সিনেমায় একজন পাইলটের চরিত্রে অভিনয় করেছেন অজয়।
এর আগে ওটিটিতে মুক্তি পেয়েছে অজয় দেবগনের ‘রুদ্র’ ওয়েব সিরিজ, যেখানে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অজয় দেবগন ক্যারিয়ারে সবচেয়ে বেশি অভিনয় করেছেন পুলিশ চরিত্রে। এর পাশাপাশি বেশি দেখা গেছে সরকারি অফিসারের চরিত্রে। স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। বলিউডের কোনো অভিনেতা এভাবে নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকেননি।
‘রানওয়ে ৩৪’ সিনেমার প্রমোশনে অজয় বলেন, ‘গঙ্গাজলের পুলিশ চরিত্রটা সিংহাম থেকে ভিন্ন। গঙ্গাজলের পুলিশ ভায়োলেন্স পছন্দ করে না। আর সিংহাম চায় সব অপরাধ একাই ধ্বংস করে দেবে। এভাবে একটার সঙ্গে আরেকটা চরিত্রে অনেক ভিন্নতা রয়েছে। মজার ব্যাপার হলো, আমি শতাধিক পুলিশের চরিত্র ফিরিয়ে দিয়েছি। তাছাড়া কিছু ব্যাপার তো থাকে, শাহরুখের চেয়ে যেমন রোমান্সে আমি কখনো ভালো করব বলে মনে হয় না, তেমনি বলিউডে পুলিশ চরিত্রে হয়তো আমি সেরা।’
‘রানওয়ে ৩৪’ সিনেমাটি নিয়ে অজয় বলেন, ‘মানুষমাত্রই ভুল করে, কিন্তু সেটা স্বীকার না করাটা অন্যায়। মাটি থেকে প্রায় ৩৫ হাজার ফুট ওপরের এক ঘটনা নিয়ে এই সিনেমা। সেখানে এমন একটা ঘটনা ঘটে, যা খুঁজে বের করাই এই কাহিনির মূল প্রেক্ষাপট।’
নতুন খবর হচ্ছে, আরও একটি সিনেমা পরিচালনা ও প্রযোজনার প্রস্তুতি নিচ্ছেন অজয়। যেটি হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমাগুলোর একটি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটির বাজেট হতে যাচ্ছে প্রায় ৪০০ কোটি রুপি। পৌরাণিক কাহিনিতে নির্মিতব্য এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে ২০২৩ সালের শেষের দিকে। প্রি-প্রোডাকশনের কাজই চলবে এক বছরের বেশি সময় ধরে। এই সময়ে অজয় দেবগন তাঁর হাতে জমে থাকা কাজগুলো শেষ করবেন। তারপর শুরু হবে শুটিং পর্ব। সেভাবেই পুরো দল নিয়ে তৈরি হচ্ছেন অজয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫