শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপ। আজ টুর্নামেন্টের তৃতীয় দিনে মাঠে নামছে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। প্রতিপক্ষ সৌদি আরব। আলবিসেলেস্তেদের সামনে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ রাঙানোর সুযোগ। তাহলেই সমাপ্তি ঘটে যায় আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের দীর্ঘ প্রতীক্ষারও। এই শিরোপা জয় ৩৬ বছর অপেক্ষায় থাকা আর্জেন্টাইনদের মনে স্বস্তি ফেরাবে—কথাটা গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তবে কাজটা যে সহজ হবে না সেটাও জানেন আর্জেন্টাইন কিংবদন্তি।
২০১৪ সালে কাছে গিয়েও স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে ফিরেছিলেন মেসিরা। সেবারের মতো আরও একবার এই তারকাকে ঘিরে স্বপ্ন বুনছে আর্জেন্টিনা। অধিনায়কের গুরুদায়িত্বও মেসির কাঁধে। আর্জেন্টিনা সংবাদপত্র ওলেকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক মেসিকে নিয়ে বাতিস্তুতা বলেন, ‘আমি তার পুরোটা (ক্যারিয়ার) দেখেছি, সে অধিনায়ক সত্তা নিয়ে শুরু করেনি। আমার মনে হয়, সে সব সময় একই ছিল। কিন্তু এখন মানুষ যেটা চায়, সেটা সে দেখাচ্ছে। বিশ্বকাপ জয় তাদের স্বস্তি ফেরাবে। তবে এটা অনেক বড় চাপ।’
এবারের বিশ্বকাপে অনেক আশা জাগিয়েই এসেছে আর্জেন্টিনা। প্রায় তিন বছর অপরাজেয় তারা। ৩৬ ম্যাচ জেতার রেকর্ড নিয়ে কাতারে পা রেখেছেন মেসিরা। এই সময়ে কোপা আমেরিকা ও ‘লা ফিনালিসিমা’ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ সামনে রেখে আরব আমিরাতকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেওয়া তো আছেই। তবু বিশ্বকাপ ভিন্ন মঞ্চ বলে মনে করেন বাতিস্তুতা, ‘অনেক কিছুর ওপর নির্ভর করছে (সাফল্য)। নির্দিষ্ট মুহূর্ত আপনার পক্ষে থাকছে কি না। বিশ্বকাপে হারাটা সহজ। যেসব দল কাতারে গেছে সবাই নিজের জায়গা করে নিয়ে গেছে, সবচেয়ে খারাপ দলও। আমরা জানি না, কার ওই মঞ্চটা প্রাপ্য।’
আমি তার (মেসি) পুরোটা (ক্যারিয়ার) দেখেছি, সে অধিনায়ক সত্তা নিয়ে শুরু করেনি। আমার মনে হয়, সে সব সময় একই ছিল। কিন্তু এখন মানুষ যেটা চায়, সেটা সে দেখাচ্ছে। বিশ্বকাপ জয় তাদের স্বস্তি ফেরাবে। তবে এটা অনেক বড় চাপ।
গ্যাব্রিয়েল বাতিস্তুতা ,আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার
গত ৩ বছরে আর্জেন্টিনার এই স্বপ্নময় পথচলার কারিগর লিওনেল স্কালোনি। শুরুতে অবশ্য বেশ সমালোচনা সইতে হয়েছে তাঁকে।খেলোয়াড়দের নিয়ে বাড়াবাড়ি পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে কি না সে প্রশ্নও উঠেছে। তবে রদ্রিগো ডি পল-লাওতারো মার্তিনেজদের নিয়ে বর্তমানে বেশ সামঞ্জস্যপূর্ণ দলই গঠন করেছেন স্কালোনি।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
তাঁকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন বাতিস্তুতা, ‘সে অনেক সমালোচনা সহ্য করেছে। কিন্তু দিন শেষে যেটা সঠিক মনে হয়েছে, সে সেটাই করেছে। জাতীয় দল এর মধ্যে দেখিয়েছে কীভাবে ভালো করতে হয়। এটাই স্কালোনি। খেলোয়াড়দের ক্ষেত্রেও অবশ্যই। আপনার যদি প্রধান কেউ না থাকে, খেলোয়াড়েরা যেকোনো কিছু করতে পারে। স্কালোনি নিজের দায়িত্বের সঙ্গে আপোস করেনি।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫