
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভায় স্মরণ করা হলো ট্রেন দুর্ঘটনায় নিহত কনস্টেবল মো. মনিরুল ইসলামকে। এ সময় তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। গতকাল বুধবার দামপাড়ায় পুলিশ লাইনসে আয়োজিত সভায় তাঁর স্মৃতিচারণ করেন সহকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।
সিএমপির পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়ে নেওয়া পদক্ষেপের বিষয়ে সভায় অবগত করেন উপপুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর। এর আগে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন কমিশনার। পরে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া সভায় গত নভেম্বর মাসে যথাযথ দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার ও ভালো কাজের জন্য স্বীকৃতিস্বরূপ ২৯ পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
একই সঙ্গে চিকিৎসা সহায়তা হিসেবে সিএমপির সেবা তহবিল হতে ৩৮ পুলিশ সদস্যকে নগদ অর্থসহায়তা দেওয়া হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫