অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও সালমা হায়েক পরস্পরের ভালো বন্ধু। ‘এটারনালস’ সিনেমার শুটিংয়ে তাঁদের সেই বন্ধুত্ব আরও গভীর হয়। গত বছর শুটিংয়ে সালমা যখন লস অ্যাঞ্জেলসে, তখন তাঁর জন্মদিনে জোলি হাজির হয়েছিলেন কেক নিয়ে। ভীষণ আনন্দে উদ্যাপন করেছিলেন জন্মদিনটা।
অভিনয়ের পাশাপাশি জোলি এখন পরিচালনায়ও মনোযোগী। পঞ্চমবারের মতো পরিচালকের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। তার আগেই অভিনয়ের জন্য কথা সেরেছেন বন্ধু সালমা হায়েকের সঙ্গে। সালমা এখনো নিয়মিত অভিনয় করেন। জোলির অনুরোধটা তাই ফেলেননি তিনি। ‘উইদাউট ব্লাড’ নামের সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় অভিনয় করবেন সালমা। সিনেমাটি পরিচালনার পাশাপাশি যৌথভাবে প্রযোজনাও করবেন জোলি। এতে সালমা ছাড়াও আছেন ডেমিয়ান বিচির। ইতালিয়ান লেখক অলেসানদ্রো বারিকোর বহুল পঠিত উপন্যাস অবলম্বনে তৈরি হবে সিনেমাটি।
‘উইদাউট ব্লাড’ সিনেমাটি জোলি তৈরি করছেন ফ্রিমেন্টালের ব্যানারে। গত বছরের মার্চেই এই প্রযোজনা সংস্থার সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন অভিনেত্রী। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি থেকে সিনেমা ছাড়াও তথ্যচিত্র ও সিরিজ নির্মাণ করবেন তিনি। ২০০৭ সালে ‘আ প্লেস ইন টাইম’ তথ্যচিত্র দিয়ে পরিচালনায় অভিষেক হয় জোলির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫