বদলির আদেশ উপেক্ষা করে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে পুরোনো কর্মস্থলে এসে গোপনে অফিস করার অভিযোগ উঠেছে বরগুনার বেতাগী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগমের বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিনি অফিস করেন।
জানা গেছে, ২৩ মে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বেতাগীতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগমকে বান্দরবান জেলার থানচি উপজেলার বদলি করা হয়। ওই প্রজ্ঞাপনে ৩০ মে ২০২২ তারিখের মধ্যে তাঁকে নতুন কর্মস্থল বান্দরবানের থানচি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে বলা হয়। অন্যথায় ৩০ মে ২০২২ তারিখের অপরাহ্ণ থেকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। কিন্তু আদেশে উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হলেও তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেননি। বরং পুরোনো কর্মস্থলে এসে গোপনে অফিস করছেন।
অফিস করার খবরে গতকাল কার্যালয়ে গিয়ে দেখা গেছে, শাহিনুর বেগমের অফিস কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ। পাশের অন্য একটি রুমে তিনজন মহিলা বসে আছেন। কথা বলার উদ্দেশ্যে তাঁদের কাছে গিয়ে দেখা যায় শাহিনুর বেগম মুখে ওড়না পেঁচিয়ে সাধারণ একটি চেয়ারে বসে অফিসের কাজ করছেন। এ সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েন। স্ট্যান্ড রিলিজের পরও তিনি কীভাবে অফিস করছেন এ বিষয়ে জানতে চাইলে এই প্রতিবেদকের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে যান।
নাম প্রকাশ না করার শর্তে বেতাগী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মরত কয়েকজন জানান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগমকে গত ২৩ মে বান্দরবানের থানচিতে বদলি করা হয়। ৩১ মে মঙ্গলবার বরগুনা জেলা অফিস থেকেও তাকে অব্যাহতিপত্রে দেওয়া হয়। তারপরও তিনি কেনো অফিস করছেন তা তাদের অজানা।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, বদলি আদেশে উল্লেখিত সময়সীমার পর কোনো অবস্থাতেই তাঁর অফিস করার সুযোগ নেই। আমি এই বিষয়ে জেলা কর্মকর্তার সঙ্গে কথা বলব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫