
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিরাজদিখানে ইউনিয়ন পর্যায়ে টিকা পেলেন ৭ হাজার ১০০ জন মানুষ। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নে টিকাদান ক্যাম্পেইনে প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশের মানুষ সহজে টিকা গ্রহণ করতে পারছেন।
তাঁর জন্মদিনে গণ টিকাদান কার্যক্রমে উপজেলার ৭ হাজার ১০০ জন মানুষ মঙ্গলবার টিকা পেয়েছেন। বুধবার (আজ) ৯টি ইউনিয়নে ১০ হাজার ৮০০ জনকে টিকা দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫