
চট্টগ্রামের লোহাগাড়ায় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে। বাড়ছে এ সারের উৎপাদন ও চাহিদা।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা গরুর গোবর কিনে এ সার তৈরি করেন। এতে একদিকে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাচ্ছে; অন্যদিকে তৈরি হচ্ছে জৈব সার। এ সার উৎপাদন খুবই সহজ এবং সুলভ মূল্যে পাওয়া যায় বলে চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রায় ২০০ কৃষককে কেঁচো সার তৈরির পদ্ধতি হাতে কলমে শিখিয়েছে কৃষি বিভাগ। গত ২০২০-২১ অর্থবছরে প্রায় ৫০ জন কৃষকদের মধ্যে কেঁচো সার প্রদর্শনীর জন্য বিনা মূল্যে কেঁচো, খুঁটি, টিন, রিং ও রিং স্ল্যাব বিতরণ করা হয়েছে। এসব প্রদর্শনী দেখে ৩০ থেকে ৪০ জন কৃষক আগ্রহী হয়ে নিজ উদ্যোগে এ সার তৈরি করেছেন। বর্তমানে লোহাগাড়া উপজেলায় ৮৫ জন খামারি কেঁচো সার তৈরি করেন।
চুনতি সুফিনগর এলাকার কৃষক আবদুর নূর বলেন, এক বছর ধরে কেঁচো সার তৈরি করছেন। তাঁর ৮টি রিং আছে। ৩০ থেকে ৪০ দিনে একটি রিং থেকে প্রায় ৬০ থেকে ৭০ কেজি সার পান। প্রতি কেজি সার ১৫ টাকা করে বিক্রি করেন। সারের পাশাপাশি কেঁচোও উৎপাদন হয়। এক কেজি কেঁচো ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেন বলে তিনি জানান।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, অন্য সার তৈরির থেকে কেঁচো সার তৈরি সহজ। কম সময়ে এ সার তৈরি করা যায়। এ সার ব্যবহারে মাটির জৈব উপাদান বৃদ্ধি পায়। মাটিও ভালো থাকে। রাসায়নিক সারের পরিমাণ কম লাগে। এতে সবজি ও ফলের প্রাকৃতিক স্বাদ ঠিক থাকে। ফলন বৃদ্ধি পায়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫