সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর থেকে বছরের অনেকটা সময় কলকাতাতেই থাকতে হয় রাফিয়াত রশিদ মিথিলার। সে সুবাদে সেখানে নিয়মিত কাজও করছেন তিনি। ইতিমধ্যে ওটিটি ও বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। সম্প্রতি নতুন আরও একটি সিনেমার কাজ শেষ করলেন তিনি। নাম ‘মেঘলা’। বানিয়েছেন অর্ণব মিদ্যা। ‘মায়া’র পর এ সিনেমায়ও নামভূমিকায় অভিনয় করেছেন মিথিলা।
অনাথ আশ্রমে বড় হওয়া এক মেয়ের জীবনের গল্প দেখা যাবে ‘মেঘলা’ সিনেমায়। প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে ফরেনসিক মেডিসিনের চিকিৎসক আবিরকে বিয়ে করে মেঘলা। গর্ভবতী মেঘলাকে নিয়ে আবির ঘুরতে যায় পাহাড়ে। একদিন হঠাৎ করেই আবিরকে আর খুঁজে পায় না মেঘলা। সম্ভাব্য সব ধরনের চেষ্টা শেষে আবিরকে ছাড়াই ফিরে আসে সে। এর পর থেকে তার সঙ্গে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে।
এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি।
মেঘলা চরিত্রটি নিয়ে মিথিলা বলেন, ‘আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে বিভিন্ন জনগোষ্ঠীর নারীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে আমার। সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাঁদের অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত। যখন একজন নারীর মাঝে সেই শক্তি জেগে ওঠে, তখন সব নেতিবাচক অপশক্তি হার মানে। এমনই এক লড়াকু নারীর নাম মেঘলা। সাধারণ এক মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা। আর এই রকম একটি সিনেমা শুধু বিনোদন নয়, আমাদের সমাজে চলচ্চিত্রের যে ভূমিকা রয়েছে তারই প্রতিফলন।’
মেঘলা চরিত্রটি চ্যালেঞ্জিং হলেও এ রকম চরিত্র করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করেন জানান মিথিলা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গৌরব চ্যাটার্জি, বিশ্বরূপ ব্যানার্জি, অর্ণব প্রমুখ। ইতিমধ্যে মেঘলা সিনেমার শুটিং শেষ হয়েছে। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। আগামী মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
‘মেঘলা’ ছাড়াও কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে মিথিলা অভিনীত ‘মায়া’ ও ‘নীতিশাস্ত্র’ সিনেমা দুটি। দেশে আছে ‘কাজলরেখা’, ‘জলে জ্বলে তারা’ এবং ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। এ ছাড়া সম্প্রতি শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এর কাজ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫