কোনো ট্রেতে চিকেন নাগেট, কোনোটাতে বিফ কোপতা, আছে চিকেন রেশমি কাবাব, রেশমি জালেবি। এভাবে ট্রেতে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ৬০ পদের বেশি খাবার। রোজাদাররা যাতে তাঁদের পছন্দের খাবার দিয়ে ইফতার করতে পারেন, নিতে পারেন ভিন্ন আইটেমে ডিনারের স্বাদ। সে জন্য মুখরোচক এসব খাবারের মাধ্যমে এবার ইফতার আর ডিনারের মেনু তৈরি করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হোটেল আগ্রাবাদ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হোটেলটির সিনামন রেস্তোরাঁয় ঢুকে এই দৃশ্যই দেখা গেছে।
ইফতার আইটেমের বিশেষত্ব সম্পর্কে জানতে চাইলে রেস্তোরাঁর ম্যানেজার মো. হাসানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এবার আমরা ইফতার ফলোড বাই ডিনারে ৬০টি মুখরোচক খাবারের আয়োজন করেছি। ১ হাজার ৪৫০ টাকায় একজন অতিথি এসব খাবারের প্রতিটির স্বাদ নিতে পারবেন।’
হাসানুল ইসলাম আরও বলেন, ‘ট্র্যাডিশনাল আইটেমের পাশাপাশি এবার খাবারের মেনতে কিছু স্পেশাল আইটেম রেখেছি। সাধারণ আইটেমগুলোর পাশাপাশি প্রতিদিন তিন/চারটি আইটেম আমরা যোগ-বিয়োগ করি। অতিথিরা যাতে প্রতিদিন একই খাবার পেয়ে বিরক্ত না হন, সে জন্য আমরা খাবারের মেনু পরিবর্তন করছি। আমাদের কিছু স্পেশাল ডেজার্ট আইটেম আছে, যেগুলোনগরীর অন্য কোনো রেস্তোরাঁয় পাওয়া যাবে না।
মেনুতে দেখা যায়, হোটেলটি আজ ইফতারের মেইন কোর্সে খেজুর, ছোলা-মুড়ি, পেঁয়াজু, আলু চপ, চিকেন শর্মা, মিনি কোল্ড স্যান্ডউইচ, বেগুনি, মলরিচা (মচির ভাজা), চিকেন রেশমি কাবাব, বিফ কোপতা, রেশমি জালেবি, ফিশ কেক, সেমোলিনা বরফি, দই চিড়া, গাজরের হালুয়া, ঠান্ডা পুডিং, শাহী চিকেন হালিম রাখা হয়েছে। এর বাইরে ডিনারে বিফ আখনি, প্লেইন রাইস, নান, পরোটা, চিকেন রোস্ট, বিফ মেজবান কারি ও চিকেন ড্রাম স্টিকসহ অন্তত ২০ পদের মুখরোচক খাবার।
হোটেল আগ্রাবাদের সিনিয়র ম্যানেজার মনিরুল আলম সরকার বলেন, হোটেল আগ্রাবাদ খাবারের মানে বিশ্বাস করে। আমরা সাজসজ্জা থেকে খাবারের মানের প্রতি বেশি নজর দিয়েছি। এবার আমরা ইফতার এবং ডিনার মেন্যুতে এমন কিছু আইটেম সংযোজন করেছি, যেগুলো এর আগে সচরাচর ছিল না। দামের দিক থেকে আমরা এই শহরে অন্যদের তুলনায় সেরা। দাম অনুযায়ী আমাদের খাবারও অনেক ভালো।’
মনিরুল আলম সরকার আরও বলেন, ‘চট্টগ্রামের মানুষ গরুর মাংস বেশি পছন্দ করে। তাঁদের এই পছন্দকে অগ্রাধিকার দিয়ে আমরা ইফতার এবং ডিনারে মাংস জাতীয় কয়েকটা আইটেম রাখছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫