ভারতে এখন দক্ষিণি নায়কদের জয়জয়কার। ভারতজুড়েই আল্লু অর্জুন, প্রভাস, রামচরণ, জুনিয়র এনটিআরদের সিনেমা দেখার অপেক্ষায় থাকে সিনেমাপ্রেমীরা। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তামিল দুই সুপারস্টার ধানুশ ও বিজয় সেতুপতির সিনেমা। ধানুশের ‘ক্যাপ্টেন মিলার’ তামিল ভাষায় মুক্তি পেলেও বিজয়ের ‘মেরি ক্রিসমাস’ তামিলের পাশাপাশি মুক্তি পাচ্ছে হিন্দি ভাষায়। এ সিনেমায় বিজয় সেতুপতির সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফকে।
ক্যাপ্টেন মিলার সিনেমাটি তৈরি হয়েছে দেশভাগের আগের সময়ের গল্পে, যখন এ উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করছিল। একটি গ্রাম ধ্বংস করে খননকাজ চালাতে চায় ব্রিটিশ সেনারা। রুখে দাঁড়ায় গ্রামবাসী। তাদের নেতৃত্বে ক্যাপ্টেন মিলার, ব্রিটিশরা যাকে দুর্ধর্ষ ডাকাত বলে জানে। এতে ক্যাপ্টেন মিলারের ভূমিকায় আছেন ধানুশ। এই সিনেমার জন্য চুল ও দাড়ি বাড়িয়ে নিজের চেহারা সম্পূর্ণ বদলে ফেলেছিলেন ধানুশ। অরুণ মাথেশ্বরান পরিচালিত ক্যাপ্টেন মিলারে দ্বৈত চরিত্রে দেখা যাবে ধানুশকে। বাবা এবং ছেলে—দুই ভূমিকায় দর্শকদের সামনে আসবেন তিনি। সিনেমার প্রচারে কোনো কমতি রাখেননি ধানুশ। যখন যেখানে প্রয়োজন ছুটে গিয়েছেন। ক্যাপ্টেন মিলারে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, সন্দীপ কিশান প্রমুখ।
অন্যদিকে, বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ অভিনীত মেরি ক্রিসমাস সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। রহস্য এবং সাসপেন্সে মোড়া ট্রেলার দেখার পর অনুরাগীদের আগ্রহ বেড়েছে আরও। ট্রেলারের শুরুতেই দেখা যায় দুটো পাত্র, একটিতে ঘুমের ওষুধ গুঁড়ো করা হচ্ছে, আরেকটিতে বাদাম আর কাঁচা মরিচ। ক্রিসমাসের আগের দিন সন্ধ্যায় দেখা হয় বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফের। নানা ঘটনাক্রমের পর ভিডিওর শেষে দেখা যায়, তারা দুজনই চরম বিপদে। এর মাঝে উঠে আসে গোলাগুলি, রহস্য, উত্তেজনা এবং সাসপেন্স।
দুই ইন্ডাস্ট্রির দুই অভিনয়শিল্পীকে এক ফ্রেমে বেঁধেছেন নির্মাতা শ্রীরাম রাঘবন। ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতিসহ মেরি ক্রিসমাসের হিন্দি ভার্সনে আছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, তিন্নু আনন্দ প্রমুখ। তামিল ভার্সনে রয়েছেন রাধিকা সরথনাথ, কেভিন জয় বাবু, রাজেশ উইলিয়ামসহ অনেকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫