আবারও আলোচনা তুঙ্গে শাকিব খান, অপু বিশ্বাস আর বুবলীকে ঘিরে। সম্প্রতি একটি হীরার নাকফুল নিয়ে ঢালিউডের দুই নায়িকা অপু-বুবলী সোশ্যাল মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে নানা মন্তব্যে মুখর। প্রথম দিকে এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। তিনি জানিয়েছেন, বুবলীর সঙ্গে তাঁর কোনোরকম যোগাযোগই নেই। হীরার নাকফুলটি তিনি বুবলীকে দেননি। এমনকি অপুর মতো বুবলীকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক।
শাকিব খানের এমন মন্তব্যের পর আর চুপ থাকতে চান না বুবলী। নিজের সম্মানের কথা ভেবে, বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলতে চান তিনি। এই বিষয়ে বুবলী বলেন, ‘কোনো কিছুই আর গোপন রাখব না। শিগগিরই সব প্রকাশ্যে আনব। আমাকে দু-এক দিন সময় দিন। সংবাদ সম্মেলন করে সব বিষয় পরিষ্কার করব। সব কথার উত্তর দেব।’
২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তানের জন্ম হয়। প্রথম বিয়ে-সন্তানের মতো এবারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এ বছরের ৩০ সেপ্টেম্বর নিজেদের সন্তানের কথা প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। তবে বুবলীর সঙ্গে সম্পর্কটা পরিষ্কার করেননি শাকিব।
তাঁদের মধ্যে সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে আছে, সেটি নিয়ে চলছে নানা রকম চর্চা। বুবলী সংবাদ সম্মেলন করার পর হয়তো এই বিষয়ে কিছুটা খোলাসা হওয়া যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫