অপরূপ সাজে সেজেছে ময়মনসিংহের ত্রিশালে লাল শাপলার বিল। বিলের পানিতে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে এই লাল শাপলা। মাঝেমধ্যে দেখা যায় সাদা আর বেগুনি শাপলাও। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমাচ্ছেন শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।
জানা গেছে, প্রায় দু শ একর জায়গার বিশাল এই বিলের যে অংশে শাপলা ফুটেছে, সেখানে পর্যটকদের যেতে বিড়ম্বনায় পড়তে হয়। ভালো যাতায়াত ব্যবস্থা না থাকায় অনেক পথ হেঁটে যেতে হয়। উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বের পথ এই বিল।
এদিকে স্থানীয়ভাবে সৌন্দর্য রক্ষায় বিলে ফুল তোলা নিষিদ্ধ করা হলেও তা মানছেন না কেউ। এতে সৌন্দর্য হারাচ্ছে শাপলার বিলটি। এখানে ঘুরতে আসা মানুষকে সহযোগিতা করছেন স্থানীয়রা। তাদের ধারণা, বিলটিতে দর্শনার্থীদের আগমনে ত্রিশাল উপজেলার নতুন একটি দর্শনীয় স্থানের সূচনা করবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাওসার বিন হামিদ বলেন, ‘চেচুয়া বিলের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। দেখলে মনের ভেতর অন্যরকম প্রশান্তি কাজ করে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী, শিক্ষকেরা আসছেন জায়গাটি দেখতে। তবে এখানে পৌঁছাতে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক।’
বিলের শাপলা ফুল দেখতে আসা নাফিজ মাহমুদ সাদিক বলেন, ‘সত্যি অসাধারণ একটি জায়গা। শাপলা ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে এবং পর্যাপ্ত প্রচার পেলে এটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, ‘যোগদানের পরই শুনেছি চেচুয়া বিলের কথা। তবে এখানে লাল শাপলার সমাহার যেকোনো প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করে।’ চেচুয়া বিলের সৌন্দর্য ধরে রাখা ও পর্যটকদের নিরবচ্ছিন্ন প্রকৃতি উপভোগের জন্য সব ধরনের সহযোগিতা ও পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫